জেলা প্রতিনিধি
সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে অধ্যাপক ডাঃ আজিজ এর শোক
প্রেস বিজ্ঞপ্তিঃ
বর্ষিয়ান রাজনীতিবিদ, সংগ্রামী জননেতা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য,
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য,সাবেক ধর্মমন্ত্রী, সাবেক জাতীয় সংসদ সদস্য,বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার সাবেক চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ময়মনসিংহের তরুণ রাজনীতিবিধি,স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাবেক মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ।
শোকবার্তায় অধ্যাপক ডাঃ এম এ আজিজ মহান মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশ আওয়ামী লীগে অধ্যক্ষ মতিউর রহমানের অনন্য ভূমিকাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের এক নিবেদিত প্রাণ নেতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে তিনি আজীবন বুকে লালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি ২০২২ সালে একুশে পদক লাভ করেন। ময়মনসিংহে আওয়ামী রাজনীতিতে তাঁর রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান।
তিনি আরও বলেন, অধ্যক্ষ মাতিউর রহমানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা আর পুরণ হওয়ার নয় । তাঁর মৃত্যুতে দেশ একজন আদর্শ দেশপ্রেমিক হারালো এবং বাংলাদেশ আওয়ামী লীগ হারালো বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত এক দূরদর্শী আদর্শিক নেতাকে।
অধ্যাপক ডাঃ এম এ আজিজ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।