• ঢাকা
  • রবিবার , ২১ জুন ২০২৬ , বিকাল ০৪:২৭
শিরোনাম
হোম / বিনোদন

এবার প্রিয়তমা মুভি দেখলেন রাষ্ট্রপতি ও তার পরিবার

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
এবার প্রিয়তমা মুভি দেখলেন রাষ্ট্রপতি ও তার পরিবার

নিউজ ডেস্ক

প্রিয়তমা মুভি একের পর এক রেকর্ড যেন ভেঙেই চলছে। এবার রাষ্ট্রপতির পরিবার সহ প্রিয়তমা মুভি দেখতে গেল স্টার সিনেপ্লেক্সে। 

গেল ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের প্রিয়তমা সিনেমা উপভোগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত শুক্রবার রাত ৮টায় রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী, চিত্রনায়ক শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ, সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ, অভিনেত্রী তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর অলি প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার রাতে একটি ভিডিও প্রকাশ করেছেন শাকিব খান। যেখানে প্রেক্ষাগৃহে প্রিয়তমা সিনেমা দেখার পরে অভিনেতাকে জড়িয়ে ধরতে দেখা দেখা যায় রাষ্ট্রপতিকে। এসময় স্টার সিনেপ্লেক্সে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে গতকাল রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা হিমেল আশরাফ রাষ্ট্রপতি ও তার স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পরিবার নিয়ে সিনেমা হলে উপভোগ করলেন প্রিয়তমা।

প্রসঙ্গত, নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত প্রিয়তমা সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।

আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

বিনোদন

আরও পড়ুন