তারেক রহমানের নেতৃত্বে জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে -আলহাজ এএমএম বাহাউদ্দীন
ইফতার-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, ছারছীনা দরবার কুরআন সুন্নাহ অনুযায়ী আমলী জীবন গঠন করার একটি হক দরবার। এ দরবার আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার ভিত্তিতে হক তরীকা ও সঠিক তাসাউফ চর্চার দরবার, উদ্ভূত পরিস্থিতির সঠিক সমাধানের দরবার। তাই দেশের জনগণ, সরকার, প্রশাসন সকল মহলে এ দরবারের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। আমরা দলীয় রাজনীতি করি না। আমাদের কর্মসূচি আখেরাতমুখী। কীভাবে একজন লোক আখেরাতে নাজাত পাবে তা-আমাদের ভাবনা। আমরা রোযার হিকমাতের দিকে তাকালে দেখতে পাই, আল্লাহ পাক বলেছেন, রোযা ফরজ করা হয়েছে মানুষকে তাকওয়ার অধিকারী করার জন্য। বলাবাহুল্য ইসলামের সকল আমলই তাকওয়া কেন্দ্রিক আবর্তিত। সেমতে আমাদের তরীকা চর্চাসহ যাবতীয় আমল সব কিছুরই উদ্দেশ্য নিজেকে তাকওয়াবান হিসেবে গড়ে তোলা। আর তাকওয়ার নিরিখেই বান্দা দুনিয়ায় যেমন সম্মানিত হয়ে থাকে, তদ্রুপ আখেরাতেও ঈর্ষণীয় মর্যাদার অধিকারী হবে।
মাহফিলের ২য় দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর ওপর আলোচনা পেশ করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহা. শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মো. মাহমুদুম মুনীর হামীম, ছারছীনা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রূহুল আমিন আফসারী, ছারছীনা আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা সিরাজুম মুনীর তাওহীদ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুফতি মাওলানা মো. হায়দার হুসাইন প্রমুখ।
আজ বাদ জুমআ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে হযরত পীর ছাহেব আখেরী মুনাজাত পরিচালনা করবেন।