• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ১২:৪২
শিরোনাম
হোম / বিনোদন

প্রভাত ডাকা পাখি

রিপোর্টার : সাহিত্যিক কলামিস্ট
প্রভাত ডাকা পাখি

মোঃ সেলিম হোসেন 

২৯ মার্চ, ২০২৪ খ্রিঃ। 


নিঝুম রাতের ভীতু আঁধার বলছে আমায় 'খোকা,

কোথায় চললি একলা হেঁটে এই আঁধারে বোকা?

কত রকম আপদ-বিপদ আঁধার ঘিরে আছে,

যা ফিরে যা নয়তো হেথায় মরবি রে তুই পাছে।'


বলছি আমি, 'নইকো খোকা, আমি ভোরের পাখি,

আঁধার ভেঙে আলোর রেখা আনবো আমি ডাকি।

এইযে দেখো আমার হাতে আছে জ্ঞানের আলো,

তাই জ্বালিয়ে দূর করিবো রাতের আঁধার কালো।'


চাঁদের দেশের অমাবস্যা বলছে, 'খোকা এলি?

সূর্য থেকে আলো আনার উপায় কিছু পেলি?'

বলছি আমি, 'ভয় পেয়োনা এইতো জ্ঞানের ঝুলি,

তারার মতো সারা বিশ্বে দিবো তারে খুলি।'


আঁধার-পীড়ন, শাসন-শোষণ, অনাচারের নামে, 

জগৎ জুড়ে আছে যাহা আজকের ধরা-ধামে।

প্রভাত ডাকা পাখির গানে নাশবো সকল কিছু, 

জ্ঞানের আলোর বান ঝরিয়ে করে দিবো মিছু।


সূর্য তখন হেসে হেসে বলবে খোকা ভালো, 

তোর দু'হাতে ঝলমলিয়ে জ্বলছে কেবল আলো।

তোর আলোতে ঘুম ভাঙিয়া উঠবে সুপ্ত লোকে,

নতুন বিশ্ব বেঁচে উঠবে নতুন দিনের সুখে।

বিনোদন

আরও পড়ুন