জেলা প্রতিনিধি
ত্রিশালে ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শোক দিবস পালিত
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের ফাতেমা নগর উচ্চ বিদ্যালয় বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতির জনকের ভাষণ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সংগীত বিষয়ক প্রতিযোগিতা, দেশাত্ববোধক/মুক্তিযুদ্ধ বিষয়ক গান ও নৃত্য প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক পত্রপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গবার (১৫) সকালে প্রধান শিক্ষক রঞ্জন কুমার তরফদার এর নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষকমন্ডলীরা। পরে বেলা ১১টায় ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ের হল রুম প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট তিনটি ক্যাটাগরিতে শতাধিক শিক্ষার্থী মুক্তিযুদ