• ঢাকা
  • শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ , রাত ০১:৪৫
শিরোনাম
হোম / রাজনীতি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই - এমদাদুল হক আরমান

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই - এমদাদুল হক আরমান

প্রসাদ দাস : ময়মনসিংহ সদর উপজেলা ১ নং অষ্টধার ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান এমদাদুল হক আরমান ময়মনসিংহ সদর -৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিত- উর -রহমান  রহমান শান্তকে বিজয়ী করার জন্য অষ্টধার ইউনিয়ন বাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে ইউনিয়নের প্রতিটি এলাকায় অষ্টধার ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্র লীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, বঙ্গবন্ধু পরিষদ এর নেতাকর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন। 

তিনি নৌকার পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি উদার্ত আহবান জানিয়ে বলেন - নৌকা মানে বঙ্গবন্ধু, নৌকা মানে বাংলার মানচিত্র, নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই গরীব দুখী মেহনতী মানুষের মুখের হাসি। 

তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য নৌকা প্রতীক কে বিজয়ী করতে হবে।

রাজনীতি

আরও পড়ুন