জেলা প্রতিনিধি
অষ্টধার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রর অফিস সহায়ককে পিটিয়ে আহত।
প্রসাদ দাস : ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রর অফিস সহায়ক মোঃ মশিউর রহমানকে পিটিয়ে হাত ভেঙ্গে গুরুতর গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী।
ভুক্তভোগী অফিস সহায়ক ও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায় গত ২১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২ ঘটিকার দিকে রেহাই তারাপুর গ্রামের জৈনিক আমির হামজার মোছাঃ জেরিন আক্তার গর্ভবতী থাকা সত্বেও অষ্টধার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রর অফিস সহায়ক মোঃ মশিউর রহমানের নিকট এন্টিহিস্টমিন গ্রোপের হিসটাসিন ট্যবলেল চইলে অফিস সহায়ক মোঃ মশিউর রহমান তাকে বলেন আপনিতো গর্ভবতী আপনাকে হিসটাসিন ট্যবলেট দেয়া যাবেনা। এনিয়ে দুজনার মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়। কথাকাটাকির ঘন্টা খানেক পরে মোছাঃ জেরিন এর বাবা মোঃ আমির হামজার নেতৃত্বে একদল সন্ত্রাসী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র দেশীয় অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় এসময় কর্তব্যরত অফিস সহায়ক মোঃ মশিউর রহমানকে লোহার রডদিয়ে পিটিয়ে একটি হাত ভাঙ্গাসহ গুজরত আহত করে। এসময় স্বাস্থ্য কেন্দ্রর কিছু ঔষধের বোতল ভাঙচুর সহ কিছু ঔষধ লোটকরে নিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকদের সহায়তায় আহত অফিস সহায়ক মোঃ মশিউর রহমানকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।
এ হামলায় অফিস সহায়ক মোঃ মশিউর রহমান বাদী হয়ে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষটি নিয়ে অষ্টধার ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।