ভালোবাসার ভাষা, বাংলা
মোঃ সেলিম হোসেন
বাংলা ভাষার বর্ণমালার
বর্ণগুলো শিখে,
মায়ের মুখের মিষ্টি কথা
খুশিতে যাই লিখে।
অ, আ, ক, খ, মনের সুখে
শিখি মায়ের কাছে,
কী যে সুধা লুকায়িত
এই ভাষাতে আছে!
মনের মাঝে জেগে উঠা
ভাবনা আছে যতো,
এই ভাষাতেই প্রকাশ করি
ছন্দ কবির মতো।
আধো স্বরে পড়ি যখন
ভীষণ ভালো লাগে,
হৃদয় মাঝে বাংলার প্রতি
ভালোবাসা জাগে।