• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , সন্ধ্যা ০৭:১২
শিরোনাম
হোম / অর্থ-বাণিজ্য

১২ ই নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজার রেললাইনন

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
১২ ই নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজার রেললাইনন

নিউজ ডেস্ক

রেললাইনের একেকটি পাত যেন স্বপ্নপূরণের পথে একেকটি মাইলফলক। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ যেন তাই স্বপ্নজয়ের অনন্য স্মারক। আগামী ১২ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল সংযোগ। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে রেল লাইনে ৯২ ভাগ কাজ শেষ হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) দীর্ঘ প্রতীক্ষিত এই রেললাইন পরিদর্শনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় ট্রলিতে করে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ঘুরে দেখেন তিনি। জানান, সব প্রস্তুতি প্রায় শেষ। আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করার আগে ২ নভেম্বর পুরো রেলপথে ট্রায়াল রান করবে ট্রেন।

রেলমন্ত্রী বলেন, দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ চলমান। আগামী ৩০ অক্টোবরের মধ্যে অবশিষ্ট কাজ শেষ হবে। রেল চলাচলের জন্য উপযোগী হবে। এরপর দুই একটা স্টেশনের কাজ হয়তো বাকি থাকবে। সেগুলো পর্যায়ক্রমে শেষ হবে।

এ সময় রেলমন্ত্রী আরও বলেন, দোহাজারী-কক্সবাজার রেললাইন ভবিষ্যতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত করা হবে।

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সবুক্তগীন জানান, ইতোমধ্যে রেললাইনের মূল কাজ শেষ। সার্বিকভাবে কাজ শেষ হয়েছে ৯২ শতাংশ। যদিও এখনো শেষ হয়নি বেশিরভাগ স্টেশনের কাজ।

তবে ট্রেন চলাচল শুরুর আগে ভাবাচ্ছে চট্টগ্রামের কালুরঘাট সেতুর সংস্কার কাজ। অবশ্য  সকালে সেতুটি দেখতে গিয়ে মন্ত্রী জানান, চলতি মাসের মধ্যেই সংস্কার কাজ শেষ হবে। নতুন সেতু নির্মাণের আগ পর্যন্ত এই পুরনো সেতু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ১৫ টনের ইঞ্জিন দিয়ে ট্রেন চলবে বলেও জানান মন্ত্রী।

এ সময় দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক হারুন উর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে এই রেলপথ নির্মাণ হচ্ছে। উদ্বোধনের পর চালানোর জন্য বেশ কয়েকটি ট্রেনের সূচিও প্রাথমিকভাবে করে রেখেছে রেল কর্তৃপক্ষ।

অর্থনীতি

আরও পড়ুন