প্রসাদ দাস, ক্রাইম রিপোর্টার : ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া এবং কোতোয়ালী মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ মাইন উদ্দিন, অফিসার ইনচার্জ( তদন্ত) মোঃ আনোয়ার হোসেন এর তত্বাবধানে গত ২৪ ঘন্টায়( ১৬ ফেব্রুয়ারী বিকাল ৪ টা পর্যন্ত) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ১৯ জন আসামীদেরকে গ্রেফতার করেছে ।
এস আই (নিঃ) মাসুদ জামালী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন গলগন্ডা জেলরোড সাকিনস্থ আসামীর বসত বাড়ী হইতে নিয়মিত মামলার আসামী নাইমুল ইসলাম শান্ত ওরফে নাইম (২৭), পিতামৃত-আঃ খালেক, মাতা-মোছাঃ রানী আক্তার, সাং-গলগন্ডা জেলরোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে এবং অপরদিকে অত্র থানাধীন গলগন্ডা মুন্সীবাড়ী এলাকা হইতে একই মামলায় কিশোর অপরাধী সীমান্ত (১৬), পিতা-মোঃ আওলাদ হোসেন, মাতা-তাসলিমা খাতুন, সাং-গলগন্ডা মুন্সীবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এস আই (নিঃ) শুভ্র সাহা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় ইং ১৫/০২/২০২৪ তারিখ বিকাল ১৭.৪৫ ঘটিকায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানাধীন পাথরঘাটা সাকিনে রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে অস্থায়ী সিএনজি ষ্ট্যান্ড এ পাকা রাস্তার উপর হতে মোহনগঞ্জ থানা পুলিশের সহায়তায় সূত্রোক্ত মামলায় চোরাই যা্ওয়া বাস সহ আসামী ১। ড্রাইভার মোঃ আল আমিন(২৫), পিতা-মোঃ শাহজাহান আলী, মাতা-মোছাঃ রেহেনা আক্তার, সাং-বিরামপুর, ইউপি-বড় কাশিয়া, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনা, এপি সাং-চর কালিবাড়ী, চর ঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং ইং ১৬/০২/২০২৪ তারিখ রাত ০৩.০০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন চরকালিবাড়ী এলাকা হতে আসামী ড্রাইভার মোঃ এনামুল হোসেন(২৫), পিতা-মৃতঃ আবুল কাশেম, মাতা-মোছাঃ ফিরোজা ওরফে রঞ্জনা, সাং-চর কালিবাড়ী, মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এ এস আই (নিঃ) আহসান হাবিব ফকির, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন ডিগ্রীপাড়া সাকিনস্থ ইসাহিদ, পিতা-মহিউদ্দিন মোড়ল, সাং-চর রাঘবপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর মরিচ ক্ষেতের পাশে পতিত জায়গা হতে জুয়াড়ী মোঃ ফরিদ খান (৩০), পিতা-মোতালেব খান,মোঃ সোলাইমান (২২), পিতা- ইসরাফ্রিল , আবু সাইদ (২৪), পিতা-আঃ বারেক, আঃ হান্নান (৩০), পিতা-ওয়াজেদ আলী, সর্ব সাং-ডিগ্রীপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন এবং জুয়াড়ীদের নিকট হতে নগদ ৪১০/-টাকা, যাহার মধ্যে ১০০/- টাকার নোট ০২টি, ৫০/-টাকার নোট ০৩টি, ২০/-টাকার নোট ০৩টি, সর্বমোট (২০০+১৫০+৬০)= ৪১০/-(চারশত দশ) এবং জুয়া খেলায় ব্যবহৃত ৪৭টি তাস, ০৩(তিন) টি অর্ধপুড়া মোমবাতি উদ্ধার করা হয়।
এস আই (নিঃ) নুর মোহাম্মদ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ ফরিদ মিয়া (২৪) পিতা-মোঃ রফিকুল ইসলাম মোঃ রুবেল মিয়া (৩৮) পিতা-মোঃ আজিজুল ইসলাম উভয় সাং-কাঠগোলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এস আই (নিঃ) আল মামুন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ ফারুক (২৮), পিতামৃতঃ শফিক মিয়া, সাং-সালমানপুর, থানা-কুমিল্লা সদর, জেলা-কুমিল্লা, মোঃ মনির হোসেন (৩০), পিতামৃতঃ আলী হোসেন, সাং-নয়নপুর কোনাঘাটা, থানা-কসবা, জেলা-ব্রাহ্মববাড়ীয়াকে গ্রেফতার করেন।
এস আই (নিঃ) কামরুল হাসান, ০৩নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী জোবায়েদ হোসেন হিমেল (২৫), পিতামৃতঃ এমদাদ হোসেন, সাং-কেওয়াটখালী মধ্যপাড়া, কবিরুল ওরফে কবির (২৬), পিতামৃতঃ আইন উদ্দিন, সাং-কেওয়াটখালী পোল্ট্রির মোড়, ৩। সাগর চক্রবর্তী (২৫), পিতা-নিশি চক্রবর্তী, সাং-বাকৃবি ফসলের মোড়, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এস আই (নিঃ) সুমন দেবনাথ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় অত্র থানাধীন আকুয়া বাইপাস এলাকা হতে দস্যুতার মামলার আসামী মোঃ সেলিম মিয়া(৩১), পিতামৃতঃ জয়নাল আবেদীন, মাতা-সায়েদা খাতুন, সাং-চর ঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) মাসুদ জামালী ০১টি সিআর, এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর ০১টি সিআর, এসআই(নিঃ) কামরুল হাসান ০১টি জিআর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মোট ০২ টি সিআর ও ০১টি জিআর সর্বমোট ০৩টি গ্রেফতারী পরোয়ানা তামিল করেন।
সি আর পরোয়ানায় ০২ জন হলো
মোঃ জুবায়ের, পিতা-মৃত মোস্তাফিজুর রহমান, স্থায়ী: গ্রাম- গলগন্ডা (খালেক মন্ত্রীর বাড়ী সংলগ্ন) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
মোঃ নজরুল ইসলাম হানিফ , পিতা-মৃত: মনছুর আলী, স্থায়ী: গ্রাম- সানকি পাড়া (নর্থ) (খন্দকারবাড়ী, সানকিপাড়া শেষ মোড়) ,থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
জিআর পরোয়ানায় ০১ জন হলো
মো: সজিব , পিতা-মো: ইউনুছ আলী, স্থায়ী : গ্রাম- চর পাড়া (চরপাড়া ঢাকা রোড) ,থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়