• ঢাকা
  • রবিবার , ২১ জুন ২০২৬ , বিকাল ০৪:৪৩
শিরোনাম
হোম / জাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নভেম্বরে নির্ধারণ করে ডিসেম্বরে কার্যকর।

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নভেম্বরে নির্ধারণ করে ডিসেম্বরে কার্যকর।

বিশেষ প্রতিনিধি

নিজস্ব সংবাদ দাতা :-

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারণ করে ডিসেম্বর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। আর শ্রমিকদের আন্দোলন থেকে সরে এসে কাজে যোগ দেয়ার অনুরোধ করেন তিনি।

বুধবার এক সভা শেষে তিনি এমনটাই জানান। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত ৯ দিন ধরে আন্দোলনে রয়েছেন পোশাকশ্রমিকরা। আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে এমন ঘোষণা দিয়েছে মজুরি বোর্ড। ন্যূনতম মজুরি নিয়ে চেয়ারম্যানের ঘোষণার সময় উপস্থিত ছিলেন, তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ডের সদস্যরা।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বেতনের ক্ষেত্রে ৭টি গ্রেড থেকে পাঁচটিতে নিয়ে আসা। এখানে মালিক-শ্রমিক উভয় পক্ষই একমত হয়েছেন। তবে নূন্যতম মজুরি নিয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আরও একটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় নির্ধারণ হবে নূন্যতম মজুরি। ওই দিনের সভায় বিজিএমইএ থেকে লিখিত আকারে প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছে।

জাতীয়

আরও পড়ুন