• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ০২:৩৫
শিরোনাম
হোম / সারাদেশ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার - ০৮

রিপোর্টার :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার - ০৮


ক্রাইম রিপোর্টার :

 ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ ২ জুলাই অভিযান পরিচালনা করে মোট ০৮ জন আসামী গ্রেফতার করেছে। 


এসআই (নিঃ) কামরুল ইসলাম সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক  মামলার আসামী  শুভ (২৪), পিতামৃত-নজরুল ইসলাম, সাং-কৃষ্টপুর দিলরওশন মসজিদ সংলগ্ন (ভাসমান), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে  গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা করে পুলিশ। 



এসআই (নিঃ)  অসীম কুমার দাস সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা  করে  প্রতারনা  মামলার আসামী   মোঃ খাইরুল ইসলাম (১৯), পিতা-মোঃ মাজহারুল ইসলাম, সাং-রামচন্দ্রপুর, থানা-ঈশ্বরগঞ্জ,  মোঃ শহিদ মিয়া (৩৮), পিতামৃত-রুহুল আমিন, সাং-কুষ্টিয়া ১ম খন্ড, থানা-ত্রিশাল, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ০১(এক)টি সোনার বার সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।


এসআই (নিঃ)  মনিতোষ মজুমদার সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি  মামলার আসামী  মোঃ হেলাল উদ্দিন (২৫), পিতা-আইন উদ্দিন, সাং-কালিকাপুর,  মোঃ রাজন (২২), পিতা-সাইদুল ইসলাম, সাং-বাকৃবি শেষ মোড়, নদীরপাড়, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ০২টি ব্যাটারী চালিত ভ্যান গাড়ী সহ ০১টি ভ্যান গাড়ীর লোহার বডি উদ্ধার করা হয়।


এসআই (নিঃ) কুমোদ লাল দাস সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির চেষ্টা  মামলার আসামী  মোঃ রাব্বী আলী (২৩), পিতা-মোঃ জবেদ আলী, সাং-বাঘমারা প্রাইমারী স্কুলের বিপরীতে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসসিংহকে  গ্রেফতার করা হয়।


এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন সজীব সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে  অন্যান্য   মামলার আসামী  মোঃ লিংকন (২৩), পিতা-আলী হোসেন, সাং-ইছামতি মাওলানা বাড়ী, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে  গ্রেফতার করা হয়।



এছাড়া এসআই (নিঃ) নুর মোহাম্মদ প্রত্যেকে  থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন সে হলো 

 নজরুল ইসলাম (৩৫), জালাল উদ্দিন, সাং- পান ঘাগড়া (পান ঘাগড়া), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।


প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

সারাদেশ

আরও পড়ুন