জামালপুর সদর উপজেলার ৫ নং ইটাইল ইউনিয়নবাসীদের পবিত্র ঈদ -উল- আযহা'র শুভেচ্ছা জানিয়েছেন - মোঃ কামরুজ্জামান জুয়েল
মোঃ আবুল কালাম আজাদ :
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জামালপুর সদর উপজেলার ৫ নং ইটাইল ইউনিয়নবাসীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক বিশিষ্ট সমাজ সেবক ও ৫ নং ইটাইল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুজ্জামান জুয়েল।
তিনি এক ঈদ শুভেচ্ছা বার্তায় জানান -
“কুরবানীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদ- উল-আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।
‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷”
ঈদুল আয্হা উপলক্ষ্যে আমি জামার জন্মস্থান জামালপুর সদর উপজেলার ৫ নং ইটাইল ইউনিয়নের সর্বস্তরের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আয্হা উদযাপন করার ও ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী করোনার বিপর্যস্ত সড়িয়ে সকলকে যেন মহান আল্লাহ হেফাজত রাখেন । ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা।
সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি সবাইকে জানাই "ঈদ মোবারক "
সকলেই আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে
মোঃ কামরুজ্জামান জুয়েল
সম্ভব্য ইউঃ পিঃ চেয়ারম্যান প্রার্থী
৫ নং ইটাইল ইউনিয়ন পরিষদ , সদর, জামালপুর।