ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার চুড়খাই বাজারে আয়োজিত বিশাল সমাবেশে আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি, এফবিসিসিআই এর সাবেক ৩বারের পরিচালক দি ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম সিআইপি বলেছেন-আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। সদর উপজেলার উন্নয়ন করতে চাই। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি একবার আপনাদের সেবা আর সদরের উন্নয়ন করার সুযোগ দেন তাহলে সদরের মানুষের কাছে কৃতজ্ঞ থাকবো।
শনিবার (১৬ডিসেম্বর) বিকালে উপজেলার চুরখাই বাজার ১২নং ভাবখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ সদর-৪ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি।
ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দস সাত্তার সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, আমি কিছু নিতে আসিনি, দিতে এসেছি,সুযোগ পেলে দিয়ে যাবো। সদর এলাকাকে সন্ত্রাসের রাজত্ব মুক্ত করবো। আমি উপজেলা থেকে অন্ধকার দূর করে আলোকিত করবো।তিনি আরও বলেন, আমার নেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে মর্যাদার আসনে নিয়ে এসেছেন। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব। প্রতিষ্ঠিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সড়ক, মহাসড়ক থেকে শুরু করে নির্মাণ করা হয়েছে বড় বড় ব্রিজ। আধুনিক স্থাপত্যশৈলীতে গড়ে তোলা হয়েছে উপজেলা মডেল মসজিদ। অন্যদিকে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অসহায়দের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। এর ফলে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জানিয়ে তিনি জনগণের কাছে ভোট ও দোয়া সহযোগীতা প্রত্যাশা করেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাঔপতি শওকত জাহান মুকুল, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর,সাবেক ছাত্রনেতা সানাউল হক চঞ্চলসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।