ষ্টাফ রিপোর্টারঃ
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আরও শক্তিশালী করতে, নারী ও শিশুদের সুরক্ষায় তাদের জীবন মান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত উন্নয়ন প্রকল্প গুলো সম্পূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করে ১৪৯ ময়মনসিংহ-৪ সদর এলাকায় সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান তরুন নারী উদ্যোক্তা,নারী নেত্রী ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আরজুনা কবির।
ইতিমধ্যেই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে জয়ী করে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে জনগণ আওয়ামী লীগ কেই বেছে নিয়েছে। আওয়ামী লীগের এমন নিরঙ্কুশ বিজয় ও আকাশচুম্বী জনপ্রিয়তায় প্রমান করে এদেশের মানুষ বঙ্গবন্ধুর নীতি আদর্শকেই লালন করে যার ফলে টানা চতুর্থবারের জন্য সরকার গঠন করছে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও উদার পন্থী দল বাংলাদেশ আওয়ামী লীগ।
গত ৯জানুয়ারি নির্বাচনের গেজেটও প্রকাশ হয়েছে । গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। যার ফলে আগামী এপ্রিল এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন শেষ হবে । তাই আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে দলীয় মননোয়ন ফরম সংগ্রহ করতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন দেশের বিভিন্ন আসনের নারী প্রার্থীরা। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নতুন মন্ত্রীসভায় নতুনদের ঠাঁই দিয়ে চমক দেখিয়েছেন । সংরক্ষিত মহিলা আসনেও এমন যোগ্য, সৎ, শিক্ষিত, জনপ্রিয়ও সবার কাছে গ্রহণ যোগ্য ব্যাক্তিকে মনোনীত করে আরেকটি চমক দেখাবেন বলে সবাই আশা করছেন।
সাধারণত ৬ টি আসনের বিপরীতে ১ জন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হতে পারে। সে মোতাবেক ময়মনসিংহ অঞ্চলের সম্ভাব্য প্রার্থীরাও মনোনয়ন পেতে দলের কাছে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন,তুলে ধরছেন বিগত দিনের কর্মকান্ড, দলের জন্য তাঁদের অবদান।
এরই ধারাবাহিকতায় তফসিল ঘোষণা করা হলে ময়মনসিংহ বাসীর পক্ষ থেকে এবার সংরক্ষিত মহিলা আসনের এমপি পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করতে ইচ্ছুক ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান,জেলা পরিষদের একাধিকবার নির্বাচিত নারী সদস্য, তরুন নারী উদ্যোক্তা, নারী নেত্রী সু-শিক্ষায় সুশিক্ষিত মিসেস আরজুনা কবির । এদিকে মিসেস আরজুনা কবির সংরক্ষিত আসনে এমপি মনোনয়ন পত্র সংগ্রহ করবেন এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ায় আনন্দে মেতে উঠেছেন ময়মনসিংহ বাসী। মিসেস আরজুনা কবির পারিবারিক ভাবেই রাজনীতিতে হাতেখড়ি। তিনি ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকার সাবেক বয়ড়া ইউনিয়ন পরিষদের জননন্দিত সাবেক ৩বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুল কাদের (কাদু) এর সুযোগ সন্তান বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বর্তমান মহানগর আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির ভুট্টোর সহধর্মিণী। স্বামী হুমায়ুন কবির ভুট্টো একজন ব্যাবসায়ী ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন তরুন সমর্থক হওয়ার সুবাদে ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন থেকে কর্মজীবন পর্যন্ত তিনি ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বর্তমানেও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য দায়িত্ব পালন করছেন অত্যন্ত দৃঢ়তার সাথে। তিনি দিঘারকান্দায় আদর্শপাঠ কিন্ডারগার্টেন এর সভাপতি ও মরহুম আব্দুল কাদের (কাদু মিয়া) কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতির দায়িত্বে থেকে অত্যন্ত সুনামের সহিত দীর্ঘদিন যাবৎ। সামাজিক ক্ষেত্রে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন পরিষদের নির্বাহী সদস্য। তিনি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য ও মরহুম কাদু মিয়া স্মৃতি দাবা ক্লাবের সহ-সভাপতি হিসাবে দায়িত্বে থেকে ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা পালন করছেন।স্বামী হুমায়ুন কবির ভুট্টোর অনুপ্রেরনায় ও মিসেস আরজুনা কবির খেলাধুলা ও শিক্ষায় সু-শিক্ষিত হওয়ার সুবাদে সমাজ সেবায় জড়িয়ে পড়েন। সে বংশগতভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ‘মাদার অব হিউম্যানিটি’ সু-শাসন ও গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আওয়ামী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী বিভিন্ন সামাজিক জনসচেতনমূলক অনুষ্ঠান করেছেন তার নিজস্ব অর্থায়নে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরে নিজস্ব তহবিল থেকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করেন।
আরজুনা কবির বলেন, জননেত্রী শেখ হাসিনা তাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনিত করলে ময়মনসিংহ জেলার অবহেলিত ও সমাজের সুবিধা বঞ্চিত অসহায় নারীদের কল্যানে কাজ করবেন । তিনি জানান- তার মেধা ,দক্ষতা ও যোগ্যতা দিয়ে এ অঞ্চলের নারী ও শিশুদের সুরক্ষায় তাদের জীবন মান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত উন্নয়ন প্রকল্প গুলো বাস্তবায়নে ব্যাপক অবদান রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
আরজুনা কবির গত ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবার বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে এর মাঝে তিনি ২০১৪ সালে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন,২০১৬ সালে জেলা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন,২০২২সালে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পান।রাজনৈতিক ভাবে তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক ময়মনসিংহ জেলা শাখার সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও গত ২০০১-২০০৮ সালে ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কমিটির সদস্য ছিলেন।বর্তমানে তিনি
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও জাতীয় পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।