জেলা প্রতিনিধি
রওশন জাপার চেয়ারম্যান হওয়ায় ময়মনসিংহে মিষ্টি বিতরণ।।
ষ্টাফ রিপোর্টারঃআরিফ রাব্বানী
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিনী জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা,পল্লীমাতা বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির জাতীয় পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্বান্তে দলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ নেতাকর্মীদের মাঝে প্রাণচঞ্চল্য ফিরে এসেছে। বেগম রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ায় জেলা,মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে তার সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মিষ্টি বিতরণ করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (২২শে আগষ্ট) বেগম রওশন এরশাদ এমপি দলের চেয়ারম্যান হওয়ার বিষয়টি সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিনন্দনের ছড়াছড়ি শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে বিকালে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির কার্যালয় সুন্দর মহলে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ উৎসব করে নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম,সদস্য সচিব জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির প্রতিনিধি আব্দুল আউয়াল সেলিম।