• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১০:৫৬
শিরোনাম
হোম / জাতীয়

ময়মনসিংহ বাইপাস মোড়ে ভয়াভয় বাস দূরঘটনায় ঘটনাস্থলেই নিহত ৩ আহত ৩৫

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ বাইপাস মোড়ে ভয়াভয় বাস দূরঘটনায় ঘটনাস্থলেই নিহত ৩ আহত ৩৫

জেলা প্রতিনিধি

প্রসাদ দাস, ভ্রাম্যমাণ প্রতিনিধি : ময়মনসিংহ বাইপাস মোড়ে (৬ নভেম্বর সোমবার) রাত আনুমানিক ২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আশা শেরপুর গামী একটি বাস হাইওয়ে রাস্তায় বিলবোর্ডের মোটা খামের সাথে সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। 

আহত যাত্রীদের সাথে কথা বলে যানাযায় ঢাকা থেকে ছেড়ে আশা আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও দূর্ঘটনা কবলিত বাস দু'টি ব্যাপরোয়া  বাবে একে অপরকে ওভারটেক করতে চায় এসময় বাস দু'টির চলক কার আগে কে যাবে এই প্রতিযোগীতায় ব্যাপরোয়া  ভাবে বাসের গতি বাড়িয়ে একে আপরকে পাল্লা দিতে থাকে। 

একপর্যায়ে বাস দু'টি ময়মনসিংহ বাইপাস মোড়ে আসলে শেরপুর গামী ঢাকা মেট্রো  ব- ১২-২৬৭৯ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফোরলেন রাস্তার মাঝখানের একটি বড় বিলবোর্ডের মোটা খামের সাথে সজোরে ধাক্কা লেগে  দুমড়েমুচড়ে যায়। এসময় আলম এশিয়া পরিবহনের বাসটি পালিয়ে যায়। 

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান ঘটনাস্থলেই তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়।

এছাড়া মুমূর্ষু আবস্থায় বেশ কয়েকজন কে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান উদ্ধারকারী  ফায়ায় সার্ভিসের সদস্যরা। 

আহত একজন বাসযাত্রী জানান বাসে প্রায় ৫০-৫৫ জন যাত্রী ছিলেন কয়েকজন বাদে প্রায় সকলেই আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে দূর্ঘটনাটা কবলিত বাসের পেছনে একটি পিকাপ ভ্যান ছিলো যা ছিটকে রাস্তার পাশে উল্টো হয়ে পড়ে আছে। 

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন স্থানীয় লোকজন সহ উদ্ধারকারী ফায়ার সার্ভিসের সদস্যরা।

জাতীয়

আরও পড়ুন