প্রসাদ দাস, ক্রাইম রিপোর্টার :
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ২০ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) সাইফুল ইসলাম মন্ডল কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে থানা এলাকা হতে মাদক মামলার আসামী অলি উল্লাহ ওরফে অলি(৩৬), পিতামৃত-আবুল হোসেন, সাং-ব্রাহ্মপল্লী বকুল তলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এসময় তার নিকট হইতে ৮০ পিস নেশার ইনজেকশন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) জহিরুল ইসলাম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে মাদক মামলার আসামী মোঃ রুবেল মিয়া (৩৩), পিতা-মোঃ জালাল উদ্দিন, সাং-মিল গেইট বাজার(ইমান আলী ফকির বাড়ী), চর কালিবাড়ী ৩২নং ওয়ার্ড, সোহেল মিয়া (২৬), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-রঘুরামপুর (চাঁন ফিলিং ষ্টেশন সংলগ্ন বক্কা মেম্বারের বাসার সাথে), বাবু মিয়া(৩৩), পিতা-মোঃ দুদু মিয়া, সাং-চর কালিবাড়ী মধ্যপাড়া (বাচ্চু মেম্বারের বাড়ী পাশে), ওয়ার্ড নং-৩২, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয় এসময় তাদের নিকট হইতে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) তানভীর আহমেদ ছিদ্দীকী, কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে মাদক মামলার আসামী মোঃ আনিস (২৪), পিতা-মোঃ আজম মিয়া, সাং-পাটগুদাম নিজ কলোনী, মোঃ জীবন মিয়া (২৮), পিতা-বাবুল মিয়া, সাং-পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছনে, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় থানা এলাকা হতে মাদক মামলার আসামী মোঃ শাকিল (৩৫), পিতামৃত-আবু সাঈদ (ড্রাইভার), মাতা-শেফালী খাতুন, সাং-চর কালিবাড়ী মিলগেইট বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আনিছুর রহমান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় থানা এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ রাজু (২৫), পিতা- মোঃ আবুল কাশেম, মাতামৃত-রেখা বেগম, সাং-পাটগুদাম র্যালির মোড়, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে লাল রংঙের প্লাস্টিকের কাভারযুক্ত ০১ (এক) টি এন্টিকাটার, যাহার সম্পূর্ণ বন্ধ অবস্থায় দৈর্ঘ্য ১৪.৭ (চৌদ্দ দশমিক সাত) সে.মি. এবং সম্পূর্ণ খোলা(ছড়ানো) অবস্থায় দৈর্ঘ্য ২২.৭ (বাইশ দশমিক সাত) সে.মি. উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) জহিরুল ইসলাম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে মারামারি মামলার আসামী মোঃ মোবারক হোসেন (৩৪), পিতা-মোঃ আন্নেছ আলী, সাং-বাজার কুষ্টিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী ছামিউল হাসান রিয়াদ (২৮), পিতা-এমদাদুল হক, সাং-চর কালিবাড়ী সরকার বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) রফিকুল ইসলাম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ শাহারিয়ার শরীফ (২৫) , পিতামৃত-আব্দুল খালেক, সাং-পাটগুদাম সাগর দিঘী, মোঃ সাইজুদ্দিন ইসলাম (২৩), পিতা-মোঃ আলতাফ হোসেন, সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প, মিনহাজুল আনোয়ার তাজিম(৩২), পিতা-মোঃ আনোয়ারুল ইসলাম, সাং-বলাশপুর আবাসন, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।