• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ১০:৫১
শিরোনাম
হোম / বিনোদন

গাড়ি উপহার পেলেন প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
গাড়ি উপহার পেলেন প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ

নিউজ ডেস্ক

ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। ২ মাস আগে মুক্তি পেলেও এখনো প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। নতুন খবর হল- এই সিনেমাটির সাফল্যে পরিচালক হিমেল আশরাফকে একটি গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান।

গাড়ি উপহার পেয়ে প্রযোজককে ধন্যবাদ দিতে ভুললেন না পরিচালক হিমেল আশরাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শো-রুমের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ  আরশাদ আদনান ভাইয়া। প্রিয়তমার সাফল্যের জন্য এই ব্র্যান্ড নিউ গাড়িটি উপহারের 

ঈদে ১০০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমাটির টিজার, গান ও শাকিব খানের লুকের জন্য মুক্তির আগে থেকেই দর্শক মহলে বেশ সাড়া ফেলে। এখনো দেশের ৩৬ টি প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ চলছে।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। আরও আছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ আরও অনেকে।

বিনোদন

আরও পড়ুন