প্রসাদ দাস, ক্রাইম রিপোর্টার :
ময়মনসিংহ জেলা পুশিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়ার দিকনির্দেশনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ও অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন তত্বাবধানে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ১৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এস আই (নিঃ) আল মামুন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় অত্র থানাধীন ভাবখালী বাজার এলাকা হতে নিয়মিত মামলার আসামী ফরহাদ মিয়া (২৫), পিতা-রফিকুল ইসলাম, সাং-দড়িভাবখালী,থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
মামলার বাদী এসআই(নিঃ) আজগর আলী, ৩নং ফাড়ি, কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনাস্থল কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া সাকিনস্থ কাশেম হোটেল এর সামনে পাকা রাস্তার পাশ হতে মাদক ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান ওরফে চশমা মনির(৩৮), পিতামৃতঃ ফয়জুল বারি আকন্দ, সাং-ধামর উত্তরপাড়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে একটি পলিথিনের জিপারের ভিতর রক্ষিত ৫৫(পঞ্চান্ন)পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৫.৫(পাঁচ দশমিক পাঁচ)গ্রাম, মূল্য অনুমান ২৭,৫০০/-(সাতাশ হাজার পাঁচশত)টাকা উদ্ধার করেন।
এস এই (নিঃ) মোঃ মারফত আলী, ৩নং পুলিশ ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় অন্যান্যা মামলার আসামী তানভীর হোসেন সালমান (২২), পিতা-আনোয়ার হোসেন রতন, সাং-নওমহর নন্দিবাড়ী, সাকিবুল হাসান তানভীর (২৮), পিতা-মোঃ রিন্টু, সাং-চামড়াগুদাম, রাহাত হাসান (২২), পিতা-আবু সুফিয়ান বাদল, সাং-নওমহর গরুর খোয়াড়, নাফিজুর রহমান সজীব (৩৩), পিতামৃতঃ লেবু মিয়া, সাং-নওমহল নন্দিবাড়ী, বিপ্লব বনিক (৪৫), পিতা-মৃতঃ দুলাল বনিক, সাং-নওমহল কাকলী ভিলা, কাসেম (৪২), পিতামৃতঃ আঃ হামিদ, সাং-বাঁশবাড়ী কলোনী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এস আই (নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় থানা এলাকা হতে মামলার আসামী আমিনুল ইসলাম (৪৫), পিতা-মৃতঃ আবুল কাশেম, সাং-দেউলডাংরা, থানা-নান্দাইল, এপি সাং-বদরের মোড়, (শফিকুল ইসলাম বাবুল মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এ এস আই (নিঃ) ছামিউল হক, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় থানা এলাকা হতে মামলার আসামী মোঃ সাকিব (২৪), পিতা-মজিবুর রহমান, মোঃ রতন মিয়া (৩২), পিতা-আঃ কাদের, উভয় সাং-উজান ঘাগড়া ( বেলতলী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
এস আই (নিঃ) সাজ্জাদ হোসেন সজীব, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় অত্র থানাধীন মালগুদাম রোডস্থ রুমান এর চায়ের দোকান এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ডাকাতির চেস্টা মামলার আসামী রাজিব (৩৪), পিতা-মৃত কামাল, মোঃ নূর নবী (৩২), পিতা-মৃত মোকসেদ, উভয় সাং-আর.কে মিশন রোড, ছত্রিশ বাড়ী কলোনী (জুয়েল গনির বাড়ীর পাশে), উভয় থানা-কোতোয়ালী, শফিকুল ইসলাম পুইট্টা (২২), পিতা-আঃ কাদির সাং-বলাশপুর মরাখোলা, থানা-কোতোয়ালী, মোঃ তুষার (২২), পিতা-আঃ সাত্তার, সাং-আর.কে মিশন রোড, ছত্রিশ বাড়ী কলোনী (জুয়েল গনির বাড়ীর পাশে), থানা-কোতোয়ালী, জেলা –ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে আলামত ১টি স্টীলের ফোল্ডিং চাকু,যাহার বাটের লম্বা অনুমান ০৮ ইঞ্চি ২। ০১টি স্টীলের ফোল্ডিং চাকু, যাহার বাটসহ লম্বা অনুমান ৭.৫ ইঞ্চি, ৩। ০১টি স্টীলের চাকু, যাহার বাটসহ লম্বা অনুমান ১৩ ইঞ্চি, ১টি লোহার হাতুড়ি, যাহার লম্বা অনুমান ১৩ ইঞ্চি উদ্ধার করা হয়।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।