প্রথম দেখা
কবি- শ্রাবণী লাবণ্য বোসে
যেদিন তোমারি চোখে প্রথম
আমি চোখ রেখে ছিলাম।
সেদিন আমাকে নিয়ে কতকথা
তোমার চোখে দেখেছিলাম।।
নীল ছোঁয়া সমুদ্রের ঢেউ
বার বার যেনো বলে বেড়ায়
তুমি আমাকে ভালোবাসো।
বাতাসের ঝড়ো হাওয়া
কানে ফিসফিসিয়ে বলে যায়
তুমি আমাকে ভালোবাসো।
আমিও সেদিনও তোমাকে বুঝে উঠতে পারিনি
তবুও তোমার অথৈ সমুদ্র জলে
গা ভাসিয়ে স্বপ্নগুলো বুনতে শিখলাম।
আজ অনেকগুলো দিন যায়
অনেকগুলো মাস ও বছর যায়,
কতদিন দেখিনা তোমায়।
আর একটিবার দেখার তেষ্টায়
আমি পথপানে চাহিয়া থাকি।
আমি বুঝে উঠতে পারিনি কখনো,
তোমার ওই দুটি চোখ!
ধীরে ধীরে আমার মৃত্যুর পথ
স্ব-ইচ্ছায় কামনা করে বেড়ায়।
আমি সেদিন বড়ো ভুল করে ছিলাম
তোমার চোখে চোখ রেখে।
অথৈ সমুদ্র জলে,গা ভাসিয়ে
আমি বড়ই ভুল করে ছিলাম!