ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রসাদ দাস :
জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা, ময়মনসিংহে উন্নয়নে অন্যতম রুপকার, ময়মনসিংহ সদর -৪ আসনের সংসদ সদস্য, ময়মনসিংহের কৃতী সন্তান ময়মনসিংহ সদর উপজেলা হতে বার বার নির্বাচিত এম পি, পল্লিবন্ধু সহধর্মিণী, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এম পি নেতৃত্বে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া থেকে বিপুল ভোটে নির্বাচিত হব বলে প্রত্যয় ব্যক্ত করেছেন, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ কে আর ইসলাম। তিনি গত( ২৭ অক্টোবর শুক্রবার) বিকালে ফুলবাড়িয়া ১১ নং রাধা কানাই ইউনিয়ন জাতীয় পার্টির ৭,৮,৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির আয়েজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা আলেন। তিনি জাতীয় পার্টি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা বেগম রওশন এরশাদ এম পি মহোদয়ের পাশে থেকে জাতীয় পার্টিকে আরে বেগবান ও শক্তিশালী সংগঠন হিসবে গড়ে তোলার জন্য সর্বাত্মক কাজ করে যাবেন। আমার সার্বিক সহযোগিতা সমসময় আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। সভায় সভাপতিত্ব করবেন, মোঃ সাইফুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টি আহবায়ক ডাঃ কে, আর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হারুন আকন্দ, সদস্য সচিব জাতীয় পার্টি ফুলবাড়িয়া উপজেলা শাখা, বক্তব্য রাখেন - মোঃ শরীফ খান পাঠান মিল্টন, মোঃ ইমরুল কায়েস উজ্জল সিনিয়র যুগ্ম আহবায়ক জাতীয় পার্টি ফুলবাড়িয়া উপজেলা শাখা, মির্জা মোঃ ফজলুল হক, যুগ্ম আহবায়ক জাতীয় পার্টি ফুলবাড়িয়া উপজেলা শাখা, ইব্রাহিম খলিল (মুক্তা) যুগ্ম আহবায়ক জাতীয় পার্টি ফুলবাড়িয়া উপজেলা শাখা, মোঃ খোরশেদ আলম শেখ, সভাপতি পৌর জাতীয় পার্টি ফুলবাড়িয়া, মোঃ আব্দুল কাদের, সভাপতি পৌর যুব সংহতি, প্রমূখ নেতৃবৃন্দ ।