জেলা প্রতিনিধি
প্রসাদ দাস : ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
২৩ অক্টোবর ময়মনসিংহ জাতীয় পার্টির সুন্দরমহস্থ কার্যালয়ে পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটি সভাপতি নির্বাচিত হন মোঃ সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ মোঃ ইঞ্জিল হোসেন।
এসময় ময়মনসিংহ জেলা, মহানগর, সদর উপজেলা ও অষ্টধার ইউনিয়নের জাতীয় পার্টির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
নবাগত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ কে আর ইসলাম, সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ ইদ্রিস আলী, যুগ্ন আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ কাউসার আহাম্মেদ, অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোঃ বিল্লাল উদ্দিন মেম্বার সদস্য সচিব আনোয়ার হোসেন স্বপন সহ অন্যান্ন নেতৃবৃন্দ।
এসময় ময়মনসিংহ মহানগ জাতীয় পার্টির সদস্য সচিব মাননীয় জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও ময়মনসিংহ সদর - ৪ আসনের এম পি বেগম রওশন এরশাদের আস্থাভাজন মুখপাত্র আব্দুল আউয়াল সেলিম অষ্টধার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিরলসভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।