• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , ভোর ০৪:৫৯
শিরোনাম
হোম / জাতীয়

ময়মনসিংহে শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচির উদ্বোধন

রিপোর্টার : আরিফ রাব্বানী
ময়মনসিংহে শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক

ময়মনসিংহে শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচির উদ্বোধন।

জাতীয় শোক দিবস উপলক্ষে কোতোয়ালি মডেল থানা পুলিশের সার্বিক তত্বাবধানে একতা ব্লাড ও সামাজিক সংগঠনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

শনিবার ১৯শে আগষ্ট সকালে কোতোয়ালি মডেল থানা গেইট এলাকায় উক্ত কর্মসুচির উদ্বোধনী বক্তব্যে ওসি শাহ কামাল আকন্দ  বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের ঘাতকদের বুলেটের নির্মম আঘাতে ঝরা রক্ত আজো বাংলাদেশের মানুষকে ঋণী করে রেখেছে। আমরা বঙ্গবন্ধুর সেই ঋণ কখনো পরিষোধ করতে পারবো না। আজকে এই রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধর রক্তের ঋণ মোচনে আমরা কিছুটা অংশ নিতে চাই। বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়ে তিনি এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। 

একতা ব্লাড ও সামাজিক সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিব আহমেদ এর সঞ্চালনায় রক্তদান কর্মসূচিতে একতা ব্লাড ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শুভ আহমেদ জয়,প্রধান সমন্বয়ক অনুরাগ রায় তীর্থ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আলিফ,মহিলা বিষয়ক সম্পাদক ইমু আক্তার,সহ মহিলা বিষয়ক সম্পাদক কলি আক্তার,কোষাধ্যক্ষ আকাশ সরকার, প্রচার সম্পাদক ওবায়দুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক আল মাহমুদ ফরাজী,সদস্য সিফাত হোসেন,তারেক আহমেদ জীবন,আশিপুল ইসলাম, তরিকুল ইসলাম তারেকসহ 

কোতোয়ালী মডেল থানা পুলিশ ও একতা ব্লাড ও সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয়

আরও পড়ুন