প্রাসাদ দাস, ক্রাইম রিপোর্টার :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ ১৫ মার্চ শুক্রবার বিকাল পর্যন্ত বিভিন্ন অপরাধে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মোট ১৭ জনকে গ্রেফতার করেছে। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান জেলা পুশিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞার নির্দেশনায় কোতোয়ালী পুলিশ অত্র থানা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতারী অভিযান, তিনি আরো জানান অভিযান চলমান থাকবে।
এসআই(নিঃ) টিটু সরকার, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ র্যাব-১৪ এর সহায়তায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়া বাজারস্থ মাফিজুল স্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ নয়ন মিয়া (২৫), পিতা-আরিফ রব্বানী,, সাং-নতুন বাজার, রেলক্রসিং, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে আলামত ১০৫ (একশত পাঁচ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতিটি ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৩০০/-(তিনশত) টাকা করিয়া সর্বমোট অবৈধ বাজার মূল্য(৩০০×১০৫)=৩১,৫০০/- (একত্রিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) নুর মোহাম্মদ, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ র্যাব-১৪ এর সহায়তায় নগরীর পাটগুদাম ব্রিজ মোড়স্থ পূবালী পান্তি কনফেকশনারী দেকানের সামনে পাকা রাস্তার উপর দস্যুতা মামলার আসামী মোঃ পাপ্পু মিয়া(২৪), পিতা-ইদ্রিস মিয়া, সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে আলামত কাঠের হাতলযুক্ত স্টিলের তৈরী ০১(এক) টি ফোল্ডিং চাকু, যাহা খোলা (ছড়ানো) অবস্থায় দৈর্ঘ্য ১৭.৪ (সতের দশমিক চার) সে.মি. এবং বন্ধ(ফোল্ডিং) অবস্থায় দৈর্ঘ্য ১০/০১ (দশ দশমিক এক) সে.মি. বাংলাদেশী মুদ্রার বিভিন্ন নোটের সর্বমোট ৫৪০ (পাঁচশত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।
এএসআই (নিঃ) আহসান হাবিব ফকির, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ঝাপারকান্দা সাকিনস্থ মোঃ আব্দুল বারেক (৩৬), পিতা-মৃত তুরাব আলী, সাং-ঝাপারকান্দা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর মুদি দোকানের সামনে ফাঁকা জায়গা হতে জোয়া খেলার অপরাধে ৭ জন জুয়াড়ী আটকরা হলো মোঃ সুজন মিয়া (২৫), পিতা-বোরহান উদ্দিন, মোঃ সিদ্দিক মিয়া (২৫), পিতা-কালাম সরকার, মোঃ সাইফুল হোসেন (৩০), পিতা-কালাম সরকার, মোঃ আইকুল ইসলাম (৩৫), পিতা-মৃত ইদ্রিস আলী, মোঃ হুমায়ুন কবির (৩৮), পিতা-আব্দুল মালেক, মোঃ মোশারফ হোসেন (৩০), পিতা-মৃৃত আব্বাস আলী, মোঃ এনামুল হক (২৬), পিতা-মৃত তমির শেখ, সর্ব সাং-ঝাপারকান্দা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
এসআই (নিঃ) কামরুল হাসান, ০৩নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ মালেক (৩২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড়, একাডেমী রোড, মোঃ রুবেল মিয়া(৩৬), পিতা-মোঃ মোন্তাজ আলী, সাং-কালীবাড়ী রোড, এসকে হাসপাতাল, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মাহমুদুল হাসান, ০৩নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী হৃদয় (২৫), পিতামৃতঃ খোকন মিয়া, নিরব (২০), পিতা-মাসুদ রানা, উভয় সাং-সেহড়া চামড়া গুদাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এছাড়াও এসআই(নিঃ)কামরুল হাসান ০১টি সিআর সাজা, এসআই(নিঃ)খায়রুল ইসলাম ০১টি সিআর, এএসআই(নিঃ) নিরঞ্জন ০১টি সিআর, এএসআই(নিঃ) কামাল মিয়া ০১টি সিআর সকলে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া সর্বমোট সিআর সাজা ০১টি, সিআর ০৩টি সর্বমোট ০৪টি গ্রেফতারী পরোয়ানা তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন।
তাসলিমা খানম শিলা , পিতা-স্বামী-মৃত সাদেকুর রহমান, স্থায়ী: (চর আমিয়ান) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ।
সিআর গ্রেফতারী পরোয়ানায় ৩ জন।
তাসলিমা খানম শিলা, , পিতা-স্বামী-মৃত সাদেকুর রহমান, স্থায়ী: (চর আমিয়ান) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ।
সালমা আক্তার আশা,, পিতা-/স্বামী: মৃত: সুমন মিয়া বর্তমান স্বামী: খন্দকার শফিকুজ্জামান (তুষার), স্থায়ী: গ্রাম- বাউন্ডারী রোড, (সাউথ) (১০ নং সাউথ বাউন্ডারী রোড, নওমহল ময়মনসিংহ সিটি কর্পোরেশন) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
আরিফুল ইসলাম মহসীন, পিতা-আলাউদ্দিন আহম্মেদ, স্থায়ী: গ্রাম- সেহড়া (সেহড়া রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট ছিলো।