জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা, মহানগর, উপজেলা জাতীয় পার্টির নিবেদিত প্রাণ যারা।
প্রাসাদ দাস - ময়মনসিংহ সদর - ৪ আসনের এম পি, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ মহুদয়ের নির্দেশে ময়মনসিংহ জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে জাতীয় পার্টিকে একটি শক্তিশালী প্লাটফর্মে দাড় করতে সক্ষম হয়েছেন যারা তাদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করে চলছেন - ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ কে আর ইসলাম, সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন তালুকদার, সাব্বির হোসেন বিল্লাল, লালমিয়া লাল্টু।
সদর উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক আবজাল হোসেন হারুন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন, মোঃ কাউসার আহাম্মদ প্রমূখ।
এসব নেতা গণ জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। কর্মী বান্ধব এসব নেতাদের কর্মকান্ডে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টি নেতাকর্মীগণ সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে বেগম রওশন এরশাদ ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সাংবিধানিক ভাবে বর্তমান সরকারের অধিনেই নির্বাচনে অংশগ্রহণ করবে।
এক প্রশ্নের জবাবে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম এই প্রতিবেদকে জানান ময়মনসিংহের উন্নয়নের জন্য বেগম রওশন এরশাদের বিকল্প নেই। ইতিমধ্যে তিনি ময়মনসিংহ সদর উপজেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পর্যায়ে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন যা অতিতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এসময় তিনি এই প্রতিবেদকের মাধ্যমে সকল সাংবাদিদের উদ্দেশ্য করে বলেন আপনারা সকল উন্নয়নমূলক কাজের প্রচার করবেন এবং এখনো যে সকল যায়গায় উন্নয়নের প্রয়োজন তা গণমাধ্যমে তুলে ধরার জন্য উদাত্ত আহবান জানান।
তিনি আরে জানান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৪ (সদর) আসনে" লাঙ্গল " প্রতীকে ভোট দিয়ে বেগম রওশন এরশাদ এম পি মহুদয়কে পূর্ণ নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।