প্রসাদ দাস, ক্রাইম রিপোর্টার :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ১১ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়। আজ ৬ এপ্রিল বিকাল পর্যন্ত কোতোয়ালী মডেল থানা এলাকায় বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয় বলে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান।
তিনি আরো জানান আসন্ন ঈদ উপলক্ষে শহর এলাকয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এসআই(নিঃ) রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টা মামলার আসামী জয় রবিদাস (১৯), পিতা-নিলু রবিদাস, সাং-সানকিপাড়া (নয়ন মনি মার্কেট), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ’কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ ফজুল (৩৮), পিতা-মৃত চান মিয়া, সাং-দিঘারকান্দা, (কাদুর বাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১২৬ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আজগর আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী সানি চৌধুরী ওরফে সাফিউল হক সানি (৩০), পিতামৃত-মহন চৌধুরী, সাং-মৃত্যুঞ্জয় স্কুল রোড, বাবলু (২৮), পিতা-রফিকুল ইসলাম,সাং-বাশবাড়ী কলোনী, ১৩নং বাসা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয় গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই(নিঃ) রুবেল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ শান্ত মিয়া(২৩), পিতা-উমর ফারুক, সাং-কালিবাড়ী, ১৬৭ কবরখানা রোড, চন্দন সরকার (৪০), পিতা-হেমন্ত সরকার, সাং-কালিবাড়ী রোড রেলির মোড় ( ভাসমান), উভয় থানা কোতোয়ালি জেলা ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এছাড়া এসআই(নিঃ) আশিকুল হাসান, আল মামুন, এএসআই(নিঃ) মাসুম রানা, নুরুজ্জামান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০১ টি সিআর সাজা, ০৪ টি জিআর সহ মোট ০৫টি বডি তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন
মোঃ মজনু মিয়া, পিতা-আলী হোসেন, স্থায়ী: গ্রাম- ঢোলাদিয়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৪ জন
মোঃ নয়ন মিয়া, পিতা-মোঃ দুলাল মিয়া, স্থায়ী: গ্রাম- ভাটি কাশর বড়বাড়ী , উপজেলা -ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ।
মোঃ মোতালেব মিয়া (৫২), পিতা-মৃতঃ হোসেন আলী, স্থায়ী : গ্রাম- কৃষ্টপুর (দক্ষিন পাড়া) ,থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
মোঃ মোতালেব মিয়া, পিতামৃতঃ হোসেন আলী, স্থায়ী : গ্রাম- কৃষ্টপুর (দক্ষিন পাড়া) , থানা- কোতোয়ালী জেলা -ময়মনসিংহ।
মোঃ মোতালেব মিয়া, মৃতঃ হোসেন আলী, স্থায়ী : গ্রাম- কৃষ্টপুর (দক্ষিন পাড়া) , উপজেলা - ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।