ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখ (ডিবি) পুলিশের চৌকস কর্মকর্তা ফারুক হোসেন এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের অভিযানে পর্নোগ্রাফিক সাইট পরিচালনা ও সংরক্ষণ করার অপরাধে সংঘবদ্ধ চক্রের ১২ জন গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় চক্রটির ব্যবহারের ৪টি ল্যাপটপ, ২টি মোবাইল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল: মধুপুর দামপাড়া গ্রামের আব্দুল বাছেদ এর ছেলে মোঃ হাসান আলী (২৩), ঘাটাইল সত্তরবাড়ী এলাকার দুদু খানের পুত্র মোঃ সবুজ খান (২০), ধনবাড়ী কিসমত সরদারবাড়ী এলাকার এনামুল হক এর পুত্র মোঃ সজল (২৩), মধুপুর গোলাবাড়ী এলাকার সফিকুল ইসলামের পুত্র মোঃ হুসেন আলী (২১), আলম কাজির পুত্র মোঃ মনির হোসেন (২৩), ধনবাড়ী ধোপাখালী এলাকার সিদ্দিকের পুত্র মোঃ জুয়েল মিয়া (২১), ঘাটাইল সত্তরবাড়ী এলাকার নজরুল ইসলামের পুত্র মোঃ নাজিম উদ্দিন (২৪),
মধুপুর দামপাড়া গ্রামের আব্দুল হালিমের পুত্র
মোঃ রানা মিয়া (২১),আব্দুল বাছেদ এর পুত্র
হুমায়ুন কবির (২৯), মধুপুর আউশনারা গ্রামের মুজিবুর রহমান এর পুত্র মোঃ আরিফুল ইসলাম (২০),
মধুপুর হলদিয়া গ্রামের মিনহাজ উদ্দিনের পুত্র
মোঃ মাজহারুল ইসলাম (২০), মধুপুর কাইতকাই এলাকার হাফিজুর রহমানের পুত্র মোঃ জাকারিয়া (২৫),।
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহমদ ভূঞার নির্দেশনা ও তত্বাবধানে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায়।রবিবার ০৩ ডিসেম্বর রাত অনুমান ২.০০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন কেওয়াটখালী পাওয়ার হাউস রোডের ওয়াপদা অফিসের পিছনে জৈনক সেলিনা আক্তারের তিনতলা ভবনের নিচতলার পশ্চিম পাশের কক্ষে অভিযান পরিচালনা করে অনলাইনে পর্নোগ্রাফি সম্পর্কিত প্রতারক চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল।
সূত্রে জানা গেছে , তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন দেশী বিদেশী নারী পুরুষের ফেইক আইডি’র মাধ্যমে নানা শ্রেণির ভুক্তভোগীদেরকে একাধিক পর্ণোগ্রাফিক সাইটে আমন্ত্রণ জানিয়ে সেখানে তাদের দুর্বল মুহুর্তের ছবি ও ভিডিও ধারণ করতো এবং পরবর্তীতে এসব ছবি ও ভিডিও দ্বারা তাদেরকে ব্ল্যাকমেইল করে বড় অঙ্কের অর্থ আত্মসাত করে নিতো এবং পর্নোগ্রাফিক ভিডিও সংরক্ষণ, অশ্লীল ছবি ও ভিডিও আদান-প্রদান, বিক্রয়, বিতরণ ও সরবরাহ করে যুব সমাজের নৈতিক অবক্ষয় ও গণ-উপদ্রব সৃষ্টি করতো।
অভিযানকালে তাদের কাছ থেকে এসব পর্ণোগ্রাফিক আলামতসহ ৪ (চার)টি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ০২ (দুই) টি মোবাইল এবং পর্ণোগ্রাফির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।