স্টাফ রিপোর্টার : জামালপুর সদর উপজেলার ৮ নং বাঁশচরা ইউনিয়নের অবস্থিত জামিরা বড়ইতাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হকের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
উক্ত স্কুলের ২০২৪ সালের এস এস সি পরীক্ষার্থী সূতে জানাজায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এসএসসি ফরম পূরণ ফি বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ১৪০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ফি ২ হাজার ২০ টাকা নির্ধারণ করে দিলেও প্রধান শিক্ষক বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের নিকট হতে নানান অজুহাতে ৩০০০ থেকে ৩৫০০ টাকা, মানবিক ও ব্যাবসা শাখার পরীক্ষার্থীদের নিকর হতে ৩০০০ থেকে ৩২০০ টাকা ফর্ম ফিলাপ বাবদ অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ পাওয়া গেছে এছাড়া অনুমোদন হীন নান্দিনা সেন্ট্রাল স্কুল, নান্দিনা আইডিয়াল স্কুল এন্ড কলেজের এস এস সি পরীক্ষার্থীদের অবৈধ ভাবে অতিরিক্ত টাকার বিনিময়ে নিজ স্কুলের শিক্ষার্থী দেখিয়ে এস এস সি পরীক্ষার ফার্ম ফিলাপ করিয়েছে প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক।
এবিষয়ে প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হকের কাছে জানতে চাইলে তিনি ৩০০০ টাকা নেয়ার কথা শিকার করেন এবং অনুমোদন হীন নান্দিনা সেন্ট্রাল স্কুল, নান্দিনা আইডিয়াল স্কুল এন্ড কলেজকে জামিরা বড়ইতাইয় উচ্চ বিদ্যালের শাখা স্কুল বলে জানান।