• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ০২:৩৩
শিরোনাম
হোম / বিনোদন

টাকার যন্ত্র, প্রবাসী

রিপোর্টার : সেলিম হোসেন
টাকার যন্ত্র, প্রবাসী

সাহিত্যিক কলামিস্ট

টাকার যন্ত্র, প্রবাসী 

মোঃ সেলিম হোসেন 


এই প্রবাসে একলা বসে

ভাবি আপন মনে,

একটু সুখের দেখা আমি  

পাবো যে কোন ক্ষণে।


ভাবনা মাঝে বুঝতে পারি

সুখ নাই আমার জন্য, 

সবার সুখে প্রবাস জীবন

কাটছে হয়ে হন্য।


প্রবাস পথে ঘর ছেড়েছি 

যন্ত্র মানব হয়ে, 

ধরতে টাকা জীবন যৌবন 

যাচ্ছে ধীরে ক্ষয়ে।


মাসের পরে মাস চলে যায় 

টাকার বায়না পেয়ে, 

স্বজন-সুখে বিলাই টাকা

স্বপ্নের সঙ্গীত গেয়ে। 


কান্দি না আর এই বিদেশে

আমি টাকার যন্ত্র, 

নড়লে আমি টাকা হবে

এটাই আসল মন্ত্র।

বিনোদন

আরও পড়ুন