জেলা প্রতিনিধি
প্রসাদ দাস : ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের কায়দাপাড়া গ্রামে গত ১২ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে ১নং অষ্টধার ইউনিয়নের বর্তমান সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হেনা বেগমের বসত অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হেনা বেগমের দেয়া তথ্য ও সরেজমিনে গিয়ে জানাজায় অগ্নিকাণ্ডে বসতঘর এবং ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র, হাস- মুরগী, পনির ট্যাংক মটার পুড়ে ছাই হয়ে গেছে ধারনা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষাধীক টাকা। পরবর্তীতে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই পূবেই সব পুড়ে ছাই হয়ে যায়। এখন সর্বস্ব হারিয়ে হেনা বেগম প্রায় নিঃস্ব।