• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ১০:২৪
শিরোনাম
হোম / জাতীয়

চিরতরে চলে গেলেন সাংবাদিক শহিদুল্লাহ খান

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
চিরতরে চলে গেলেন সাংবাদিক শহিদুল্লাহ খান

প্রসাদ দাস  :  দৈনিক জনতার কন্ঠস্বর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জাকের পার্টি যুবফ্রন্ট ময়মনসিংহ জেলা ও বিভাগীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক   শহিদুল্লাহ খান  আর নেই তিনি  ২০ জানুয়ারী শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার অকাল মৃত্যুতে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক   এ কে এম ফকরুল আলম বাপ্পি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক  এবং  দৈনিক উর্মি বাংলা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক একাত্তর বাংলা পত্রিকার  প্রধান সম্পাদক  সুমনন ভৌতিক, দৈনিক উন্নয়ন চিন্তা পত্রিকা প্রকাশক ও সম্পাদক, ব্রহ্মপুর গ্রোপের চেয়ারম্যান আল আমীন আলভী  সহ ময়মনসিংহের বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দগণ গভীর শোক প্রকাশের পাশাপাশি তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা   ও পরিবারের সকল সদস্যদের সাথে গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

জাতীয়

আরও পড়ুন