• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ০৩:৫৮
শিরোনাম
হোম / সারাদেশ

মচিমহার ব্যবস্থাপনা কমিটির সভায় নবনিযুক্ত সভাপতি এমপি শান্তকে বিশাল সংবর্ধনা

রিপোর্টার : আরিফ রব্বানী
মচিমহার ব্যবস্থাপনা কমিটির সভায় নবনিযুক্ত  সভাপতি এমপি শান্তকে বিশাল সংবর্ধনা

মচিমহার ব্যবস্থাপনা কমিটির সভায় নবনিযুক্ত  সভাপতি এমপি শান্তকে বিশাল সংবর্ধনা   


আরিফ রববানী ময়মনসিংহ।।

মচিমহার ব্যবস্থাপনা কমিটির সভায় নবনিযুক্ত  সভাপতি এমপি শান্তকে বিশাল সংবর্ধনা   হাসপাতালের নবগঠিত  ব্যবস্থাপনা  কমিটির আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স হলে

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ সকল সদস্যদের পরিচয় করে দেওয়া হয় এবং একই সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির  সভাপতি নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে ময়মনসিংহ সদর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোহিত উর রহমান  শান্তকে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস ফুলের  শুভেচ্ছায় বরণ করেন ও   সংবর্ধনা জানান।


এসময় জাতীয় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত এমপি তার বক্তব্যে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে  বলেন,ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির এই প্রথম সভায় আমি চাই এখানে মানুষ ভালোভাবে সেবা পাক এবং হাসপাতালের পরিবেশ,  পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টা খেয়াল রাখতে হবে। এ জেলার মানুষের সেবার জন্য টেকনিশিয়ান সহ উন্নত মানের চিকিৎসা যন্ত্রপাতির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলে ময়মনসিংহ  জেলায় স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির বিষয়টি  আন্তরিকভাবে দেখা হবে।


 ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে সকলের নিজ দায়িত্ববোধ থেকে কাজ করতে চিকিৎসক, নার্সসহ সকলের প্রতি আহবান জানান তিনি।  এছাড়া হাসপাতালে অতিরিক্ত কেবিন বরাদ্দ করার কথা জানিয়ে তিনি বলেন-এখানে  মুক্তিযোদ্ধা ও  সামাজিক ব্যক্তিরা অগ্রাধিকার ভিত্তিতে সেবার স্থান পাবে।


 এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা: আব্দুল কাদির , হাসপাতালের উপপরিচালক  ডাঃ মোঃ জাকিউল ইসলাম,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদসহ  হাসপালের চিকিৎসক ও উর্ধ্বতন কর্মকতাগণ। 


এছাড়াও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার আলোচ্য সুচির মধ্যে ছিল-জনবল সম্পর্কিত আলোচনা,  প্যাথলজি সম্পর্কিত আলোচনা, হাসপাতাল নিরাপত্তা সম্পর্কিত আলোচনা, হাসপাতাল অভ্যন্তরে অটোরিক্সা পার্কিং,দালাল, অ্যাম্বুলেন্স সম্পর্কিত আলোচনা, হাসপাতাল ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনাসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 


এর আগে গত ১০ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য সেবা বিভাগের সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর একটি প্রজ্ঞাপণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার মানকে উন্নয়নে ময়মনসিংহ-৪ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় বিষয়কে স্থায়ী কমিটির সদস্য মোহিত উর রহমান শান্ত এমপিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিযুক্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সারাদেশ

আরও পড়ুন