• ঢাকা
  • শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ , রাত ১১:৫০
শিরোনাম
হোম / বিনোদন

কবিতা -হৃদয়ে লাগা দাগ, কবি- মোঃ সেলিম হোসেন

রিপোর্টার : মোঃ সলিম হোসেন
কবিতা -হৃদয়ে লাগা দাগ, কবি- মোঃ সেলিম হোসেন

হৃদয়ে লাগা দাগ

মোঃ সেলিম হোসেন 

০৮ জুন, ২০২৪ খ্রিঃ।


অনুপমা, যেদিন তুমি এসেছিলে আমার ঘরে

কেমন সুসজ্জিত হয়ে উঠেছিল সমস্ত পরিবেশ 

চারিদিকে বইতেছিল আনন্দ বান।

তোমার মনে আছে নিশ্চয়ই। 


লাল বেনারসির বেষ্টনী তে তোমাকে এমন দেখাচ্ছিলো 

যেনো স্বর্গের অপ্সরাও তোমার রূপে হার মানে।

সেদিনের সেই সুরম্য দৃশ্য, আনন্দধারার বান 

অবিরত বইছিল আমার ঘরে 

বছরের পর বছর ধরে। 


হঠাৎ কোথা থেকে, কখন যে কোন সাইক্লোন 

এসে চুরমার করে দিয়ে গেলো আমার ঘর

একটুও টের পেলাম না। 

এখন আমার ঘর বিরানভূমি 

এখানে নেই সাজ, নেই কোন সুর

ভরা বসন্তেও কুয়াশার চাদরে ঢাকা আমার শূন্য ঘর।


অনুপমা, তোমার বাগানে বসন্তের ছোঁয়া লেগেছে কি-না জানি না, 

হয়তো কৃত্রিম বসন্ত দিয়ে 

সাজিয়ে রেখেছ নিজেকে 

শান্তনা দেওয়ার জন্য। 

হয়তো-বা সত্যিই নতুন বসন্ত বাতাসে 

দিব্যি সাজিয়ে নিয়েছ নিজেকে। 


অথচ আমার ঘরে 

আলোর মাঝেও নেই আলো

বসন্ত দিনেও ডাকে না কোকিল

মনের কুঁড়িরা জাগে না

ফাগুনও এখানে বরফাচ্ছন্ন। 

কোথাও কোন তাল নেই, লয় নেই, সুর নেই 

নাই কোন সজ্জা 

চারিদিক আজ এলোমেলো। 


অনু, ভেবোনা এসব তোমাকেই বলছি,

নাহ্, তোমাকে কিছু বলার নেই আমার।

তুমিতো সেচ্ছায় বিসর্জন দিয়েছ এই ঘর,

আত্মিক সৌন্দর্য্য, হৃদয়ের বন্ধন।

তোমাকে কিছু বলার নেই। 


হৃদয়ের কোণে একটা দাগ লেগে আছে

সেখানে আছে আরেকটা অনু'র বাস। 

সেই পড়ে থাকা দাগটাই এখন 

আমার সাথে কথা বলে। 

আমিও সেই দাগের সাথেই কথা বলে 

শান্তি খোঁজার চেষ্টা করি।

অনুভব করি আমার অনু' কে।

বিনোদন

আরও পড়ুন