চাপ
মোঃ সেলিম হোসেন
১২ জুন, ২০২৪ খ্রিঃ।
কতো বাড়ি সারি সারি
চরিদিকে আছে,
কাজ নাই কই যাই
বলো কার কাছে।
কতো লোক হয়ে জোঁক
মূলা ধরে হাতে,
টাকা নিবে কাজ দিবে
ছোটে লোক তাতে।
টাকা আছে যার কাছে
কাজ ধরে নেয়,
মেধা ধারী আহাজারি
ভালে হাত দেয়।
মূলা ধারী পায়াভারী
সুখে আছে বেশ,
মেধা নাই গেলো তাই
রসাতলে দেশ।
সেই তানে সবখানে
এলোমেলো ভাব,
জনগণে ক্ষুন্ন মনে
কমে নাতো চাপ।