জেলা প্রতিনিধি
প্রসাদ দাস , ময়মনসিংহ থেকে-
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের আয়োজনে বি. এন. পি ও জামায়াত- শিবিরের মিথ্যাচার-গুজব-সন্ত্রাস-জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সভাপতির বক্তব্যে মেয়র বিরোধী অপশক্তিকে রাজপথে প্রতিহত করে প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারা অব্যাহত রাখার সংগ্রামে ময়মনসিংহ নগরীতে লাখো জনতার ঢল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পুনঃনির্বাচিত হওয়ার পূর্বাভাস বলে মন্তব্য করেন। তিনি কুচক্রী জামায়াত-শিবির ও বিএনপিকে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত। মোহিত উর রহমান শান্ত বলেন শান্তির নগরী ময়মনসিংহ এই শান্তি ভঙ্গকরার জন্য যারাই সহিংসতার পথে পা বাড়াবে তাদের কালো হাত ভেঙ্গে দেয়া হবে। তিনি আরো বলেন আমার ময়মনসিংহ সহ দেশশের শান্তিশৃংখলা বজায় রাখার স্বার্থে আমরা সবসময় প্রস্তুত। গতকাল ২৮ অক্টোবর শনিবার সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের অঙ্গ- সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী প্লেকার্ড ব্যানার ফেস্টুন হাতে স্লোগান দিতে দিতে সভাস্থলে এসে হাজির হয়। এর আগে সমবেত জনতার এক বিশাল মিছিল নগরীর টাউন হল নতুন বাজার গাঙ্গিনার পাড় বড়বাজার হয়ে আবার টাউন হল মাঠে এসে শেষ হয়। সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, গোলাম ফেরদৌস জিল্লু, কামাল খান, তাজুল আলম, এডভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, শাহজাহান পারভেজ, আনোয়ারা খাতুন, এ বি ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, আনোয়ারুল হক রিপন, সাকিল রানা চৌধুরী প্রবাল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মাহবুবুল আলম মাসুম, দপ্তর সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, উপ-দপ্তর সম্পাদক মো. শাহানুর আলম শান্তসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।