জেলা প্রতিনিধি
প্রসাদ দাস : জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ অসংগঠন জাতীয় ছাত্র সমাজ এর ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজ কতৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভা গত( ২৮ অক্টোবর) শনিবার অষ্টধার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভায় সভাপতিত্ব করেন - অষ্টধার ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আঃ হালিম খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ বিল্লাল উদ্দিন মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আজীবন সদস্য মোঃ বিল্লাল উদ্দিন ফরাজী, ২নং কুষ্টিয়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা হাসান মাহমুদ মেম্বার , অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন স্বপন, সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সুহুদ, উনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম সম্রাট। ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ সাফায়াত হোসেন তুষার ও সদস্য সচিব সাজু আহাম্মদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি মোঃ বিল্লাল উদ্দিন মেম্বার তার ববক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্নবর্তী তাই ময়মনসিংহের মাটি ও মানুষের নেত্রী জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা, ময়মনসিংহ সদর -৪ আসনের বারবার নির্বাচিত সংসদ বেগম রওশন এরশাদ এম পি মহোদয়কে পুনরায় বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান।
বিশেষ অথিতির বক্তব্যে মোঃ মোশাররফ হোসেন বলেন - জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতি করে। জাতীয় পার্টি কোনো লোটপাটে বিশ্বাসী নয়। আমরা বেগম রওশন এরশাদ এম পি আদর্শে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও করে যাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি।
তিনি আরো বলেন বিগত দশ বছরে অষ্টধার ইউনিয়নের বহু রাস্তা-ঘাট, স্কুল - মাদ্রাসা, মসজিদ - মন্দির, কবরস্থান সহ ব্যপক উন্নয়ন মূলক কাজ হয়েছে যা বেগম রওশন এরশাদ এম পি মহোদয় করিয়েছেন। তিনি আরো বলেন আগামীতে যদি আমরা জয়লাভ করতে পারি তবে অষ্টধার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে দাঁড় করাতে পারবো বলে আমরা বিশ্বাস করি।