• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১০:০৪
শিরোনাম
হোম / শিক্ষা

একজন আদর্শ শিক্ষক গৌড়দ্বার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক - মো. ইউসুব আলী খান

রিপোর্টার :
একজন আদর্শ শিক্ষক গৌড়দ্বার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক - মো. ইউসুব আলী খান

একজন আদর্শ শিক্ষক গৌড়দ্বার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক - মো. ইউসুব আলী খান

বিশেষ প্রতিনিধি :
জন অ্যাডামস শিক্ষককে “Maker of Man” বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেছেন, “শিক্ষক হলেন জাতির আলোকবর্তিকাবাহী এবং মানবজাতির ভবিষ্যৎ রূপকার।” 

আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা গৌণ হলেও শিক্ষকের সাহায্য ছাড়া কোনো শিক্ষা- সম্ভব নয়। যে-কোনো শিক্ষাকে ফলপ্রসূ করতে হলে চাই আদর্শ শিক্ষক। আদর্শ শিক্ষক হতে গেলে কতকগুলি বিশেষ গুণ থাকা প্রয়োজন। আদর্শ শিক্ষকের  প্রধানত  গুণগুলি হলো :  চরিত্রবান, দায়িত্বশীল,ব্যক্তিত্বের অধিকারী,দায়িত্বশীল,নিয়মানুবর্তিতা,সুস্বাস্থ্যের অধিকারী,প্রগতিশীলতা,ধৈর্যশীল,ন্যায়-নিরপেক্ষ, সুবিবেচক, মানসিক স্বাস্থ্যসম্পন্ন, ছাত্রপ্রেমী,পেশার প্রতি ভালোবাসা,নৈর্ব্যক্তিকতা,উন্নত জীবনাদর্শ,জ্ঞানপিপাসু,পেশাগত গুণাবলি,বিষয়বস্তুর জ্ঞান,মনােবিদ্যার জ্ঞান,শিক্ষণ পদ্ধতির জ্ঞান,শিক্ষাপােকরণ ব্যবহার সম্পর্কে জ্ঞান,মূল্যায়ন সম্পর্কিত জ্ঞান,সহপাঠক্রমিক কার্যাবলি পরিচালনা,বিদ্যালয় পরিচালনার জ্ঞান,গবেষণামূলক মনোভাব,প্রশ্নকরণের দক্ষতা,নাগরিক হিসাবে গুণাবলি,সমাজসেবী,রাষ্ট্রের প্রতি আনুগত্য,নাগরিকের দায়িত্ব সম্পর্কে সচেতনতা, এমনই একজন শিক্ষকের কথা বলবো, যার ভিতরে উপরোল্লিখিত প্রায় সবগুলো গুণাবলি বিদ্যমান তিনি হলেন শেরপুর জেলার নকলা উপজেলার গৌড়দ্বার  বিএল মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউসুব আলী খান।  তিনি বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন গত ১ জানুয়ারি ২০২৩ সালে।
দায়িত্ব নেয়ার পরথেকেই তিনি  অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উক্ত বিদ্যালয়টিকে  একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে উপজেলা এনে দিয়েছেন বিশেষ সুনাম। বিদ্যালয়টি বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ৮৮৫ জন, তিনি সহ মোট শিক্ষক ১১ জন।
বিগত ২০২৪ সালে উক্ত বিদ্যালয় হতে এস এস সি পরীক্ষায় ১৮০ জন অংশগ্রহণ করে ৩৪ টি জিপিএ -৫ সহ ১৭৭ জন কৃতকার্য হয়।
২০২৫ সালেও এস এস সি পরীক্ষার্থী ১৩৩ জন,  এ বছরেও তিনি আরো ভালে ফলাফলের আশা ব্যক্ত করেছেন।
ওনার কাছে এ সফলতার পেছনে কি আছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে  হাস্যউজ্জ্বল কন্ঠে বলেন- সকল কৃতিত্ব আমার সহকর্মী শিক্ষক ও অভিভাবকদের তাদের সহযোগিতা পেয়েছি বলেই সফলতার মুখ দেখতে পেরেছি।
তিনি তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন ভবিষ্যতেও আমি সকলের সহযোগিতা চাই এবং উক্ত বিদ্যলয়টিকে একটি আধুনিক যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেব গড়ে তুলতে চাই।

শিক্ষা

আরও পড়ুন