• ঢাকা
  • শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ , রাত ১১:২৩
শিরোনাম
হোম / রাজনীতি

ফুলবাড়িয়ায় বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ নেত্রী সালমার বিক্ষোভ কর্মসূচি

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
ফুলবাড়িয়ায় বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ নেত্রী সালমার বিক্ষোভ কর্মসূচি

নিউজ ডেস্ক

ষ্টাফ রিপোর্টারঃ

বিএনপি-জামাতের নৈরাজ্য ও রবিবারের (২৯ অক্টোবর) সকাল সন্ধ্যা ডাকা  হরতালের প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়া  উপজেলায় বিশাল প্রতিবাদ, বিক্ষোভ  মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার জন নন্দিত আওয়ামী লীগ নেত্রী, ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমার নেতৃত্বে  এই  বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে  পথসভা অনুষ্ঠিত হয়।পরে দিনভর উপজেলার রাজপথ দখলে রাখতে বিভিন্ন কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের দুঃসময়ের  সাহসী এই ছাত্রলীগ নেত্রী।

এসময় সেলিমা বেগম  বলেন, বিএনপি মানুষের উন্নয়নে কাজ করতে পারেনা। তারা পারে শুধু মানুষের জান-মালের ক্ষতি করতে। বিএনপির ডাকা অবৈধ হরতাল দেশবাসী মানবেন না। তাই  সকাল থেকে ব্যবসায়ীরা নিজেদের দোকানপাঠ খুলেছেন, চালকরা গাড়ির চাকা ঘুরাচ্ছেন।

এরপরও বিএনপি আন্দোলনের নামে মানুষের জান-মালের ক্ষতি করতে এলে সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তা প্রতিহত করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফুলবাড়িয়ার মানুষের প্রিয় মুখ সেলিমা বেগম সালমা।এসময় উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সাথে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

রাজনীতি

আরও পড়ুন