• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ০৮:৪৭
শিরোনাম
হোম / জাতীয়

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার - ৫

রিপোর্টার : ক্রাইম রিপোর্টার
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  গ্রেফতার - ৫

ক্রাইম রিপোর্টার :

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ০৫ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) শামছুজ্জামান, ০৩নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়াস্থ ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইটের সামনে হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। মোঃ সোহেল (৪২), পিতা-আঃ হালিম, মাতা-মোছাঃ শামছুন্নাহার, সাং-আকুয়া ভাঙ্গাপুল,  থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) শারমিন জাহান শাম্মী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে নারী শিশু মামলার আসামী ১। মোশারফ হোসেন(২৩), পিতা-হাবিবুল্লাহ, সাং-জারিয়া, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করেন। 


এসআই (নিঃ) সাঈদারা রিটা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন কাচিঝুলি ইটাখোলা এলাকা হইতে নারী শিশু মামলার আসামী ১। মোঃ শাহরিয়ার ইসলাম সিফাত (১৯), পিতা-মোঃ শাহজাহান, সাং-জিকুটিয়া নরিল্যা পাইস্কা, থানা-ধনবাড়ী, জেলা-টাংগাইল, এপি/সাং-কাচিঝুলি ইটাখোলা রোড (জনৈক কালা মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। 

ইহা ছাড়াও এসআই(নিঃ) জহিরুল ইসলাম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২ টি সিআর সাজা বডি তামিল করেন।

সিআর সাজা পরোয়ানায় ০২ জন

১। মোঃ মশিউর রহমান, পিতা-মোঃ আপ্তাব উদ্দিন, স্থায়ী: ঠিকানা- বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট বিনা, ময়মনসিংহ , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

২। মোঃ আসাদুল ইসলাম , পিতা-মোঃ আঃ সামাদ, স্থায়ী: গ্রাম- নারায়ণ পুর ডাকঘর- ভাবখালী নতুন বাজার , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

জাতীয়

আরও পড়ুন