• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , সকাল ০৬:০৫
শিরোনাম
হোম / জাতীয়

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার -৮

রিপোর্টার : প্রসাদ দাস
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  গ্রেফতার -৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রসাদ দাস, ক্রাইম রিপোর্টার :

গত ২৪ ঘন্টায় (১৪ ফেব্রুয়ারী বেলা ২ টা পর্যন্ত)  ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ০৮ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এস আই (নিঃ) ত্রিদীপ কুমার বীর, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স র‌্যাব-১৪ এর সহায়তায় নগরীর  পাটগুদাম ব্রীজ মোড়স্থ পাটগুদাম জামে মসজিদ সংলগ্ন "পুবালী প্যানট্রি" নামক কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেস্টা মামলার আসামী -  মোঃ সজীব (২৭), পিতা-আঃ রহিম, সাং-পাটগুদাম আদমজি (রেললাইনের পার্শ্বে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে আলামত কাঠের হাতল ওয়ালা একটি ফোল্ডিং চাকু, যাহা হাতলসহ ছড়ানো অবস্থায় দৈর্ঘ্য ৬.৫ (ছয় দশমিক পাঁচ) ইঞ্চি এবং হাতলসহ ফোল্ডিং অবস্থায় যাহার দৈর্ঘ্য ৩.১১ (তিন দশমিক এগারো) ইঞ্চি উদ্ধার করা হয়। 

এস আই (নিঃ) সুমন দেবনাথ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স ও  র‌্যাব-১৪ এর সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড়স্থ "শান্ত রেস্টুরেন্ট" নামক খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেস্টা মামলার আসামী  মোঃ মেহেদী হাসান ওরফে সাজ্জাদ(২০), পিতা-মৃত-জলিল, সাং-কৃষ্টপুর (বউ বাজার), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এসময়  আসামীর নিকট হতে আলামত একটি সিলভার রংয়ের ফোন্ডিং চাকু, যাহা হাতলসহ ছড়ানো অবস্থায় দৈর্ঘ্য ৭.১০ (সাত দশমিক দশ) ইঞ্চি এবং ফোল্ডিং অবস্থায় দৈর্ঘ্য ৪.৩ (চার দশমিক তিন) ইঞ্চি  উদ্ধার করা হয়। 

এস আই (নিঃ) ফারুক আহমেদ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স নগরীর  ৪৯/এ পুরোহিতপাড়া সাকিন হতে পিতা-মাতার ভরন পোষন আইন মামলায় আসামী  -মনির উদ্দিন (৩০), পিতা-মোঃ বদরুউদ্দিন ওরফে বদু, মাতা-জাহানারা বেগম, সাং-৪৯/এ পুরোহিতপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। 

এ এস আই (নিঃ) হুমায়ুন কবির-১ কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন জনৈক মোঃ শফিকুল ইসলাম, পিতা-অজ্ঞাত, সাং-দিঘারকান্দা এর দিঘারকান্দা সাকিনস্থ পতিত জমিতে খোলা জায়গা হতে জুয়াড়ী  মোঃ এমদাদুল হক (২০), পিতা-মোঃ মোবারক, মোঃ তুষার (১৯), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলমগীর (৩৭), পিতা-মৃতঃ মজিদ খা, সর্ব সাং-দিঘারকান্দা, ময়নার মোড়, মোঃ আলামিন (২৬), পিতা-আবুল কালাম, সাং-দিঘারকান্দা, আরিফুল(১৯), পিতা-মোঃ সাবদুল, সাং-বলাশপুর, সর্ব থানা-কোতোয়ালী,জেলা- ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন। 

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

জাতীয়

আরও পড়ুন