দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহ উপজেলার গ্রামে-গঞ্জে, চায়ের দোকান কিংবা বিভিন্ন আড্ডাখানায় শুরু হয়েছে উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থীতা বাছাই নিয়ে নানা আলোচনা সমালোচনা। চেয়ারম্যান পদে প্রার্থী কয়েকজনের নাম শোনা গেলেও ময়মনসিংহ উপজেলা আওয়ামীলীগ রাজনৈতিক অঙ্গণে মাঠ কাঁপানো ছাত্র নেতা আল-আমিন আলভী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে উপজেলার সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
উপজেলা নির্বাচনে প্রার্থী আল-আমিন আলভী ইতিমধ্যেই ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সহ ফোনে যোগাযোগ করছেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থীর একাধিক নাম শোনা গেলেও আল আমিন আলভী নামই আলোচনায় শীর্ষে আছেন। উপজেলা চেয়ারম্যান পদে তারুণ্যের গণজোয়ার ও তাঁর বিশাল কর্মীবাহিনী বলে দিচ্ছে জনপ্রিয়তায় শীর্ষ স্থানে রয়েছেন আল আমিন আলভী।
স্থানীয় বিজ্ঞ জনেরা মনে করছেন,আল-আমিন আলভী
একজন উদীয়মান সাহসী, ত্যাগী, সৎ, নিষ্ঠাবান মানুষ । তিনি চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদে প্রতিনিধিত্ব করতে পারলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন উপজেলা গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবেন। ময়মনসিংহ উপজেলাবাসীর দোয়া থাকলে বিজয় সুনিশ্চিত মনে করে তারা। জনসাধারণের দোয়া ও ভালবাসায় নির্বাচিত হলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সকল সম্প্রদায়ের পাশে থেকে কাজ করতে পারবে বলে বিশ্বাস তাদের।
আল আমিন আলভী বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদে শান্তিতে ও স্বস্তিতে থাকে। দেশ ও এগিয়ে যায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কের বাংলাদেশ। এলাকার জনগনের উদ্যেশে বলেন, আমি জনগণের সেবক হতে চাই। সকল সামাজিক সমস্যা দূরীকরণে সর্বদা জনগণের পাশে থাকবো।আমি স্থান করে নিতে চাই আপনাদের হৃদয়ে, কথার মাধ্যমে নয়, আমার কাজের মাধ্যমে। এলাকার জনগণের সেবা করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে চাই। সেই সাথে ময়মনসিংহ সদর উপজেলা বাসীর প্রিয় একজন মানুষ হয়ে তাদের পাশে দাঁড়াতে চাই। একই সাথে উপজেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।