• ঢাকা
  • শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ , রাত ১০:৩৪
শিরোনাম
হোম / রাজনীতি

ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন আওয়ামিলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন আওয়ামিলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

জেলা প্রতিনিধি

প্রসাদ দাস - 

আজ ২৬ আগষ্ট শনিবার অষ্টধার ইউনিয়ন পরিষদের হল রুমে ময়মনসিংহ সদর উপজেলার ১নং অষ্টধার ইউনিয়ন আওয়ামী সহযোগি সংঘঠনের উদ্যোগে বিষেশ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন অষ্টধার ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাক্কার আলী মেম্বার। এসময় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে কিভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী করাযায় এ নিয়ে দিকনির্দেশনা মূলক  আলোচনা করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক আরমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক বাবু উমা শংকর প্রসাদ,  যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান,  সদর উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মুক্তার হোসেন, ২ নং ওয়ার্ড সভাপতি আবু সঈদ, রাজ মাহমুদ খেকন, যুবলীগ নেতা নূর ইসলাম, ইউ পি সদস্য মোঃ সাইদুল ইসলাম ফরাজী,যুবলীগ নেতা বিল্লাল উদ্দিন ফরাজী, আওয়ামীলীগ নেতা হেকমত আলী ফরাজী  সহ অষ্টধার ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের প্রমূখ নেতৃবৃন্দ। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তোফায়েল হোসেন। আলোচনায় হেলাল উদ্দিন সরকার বলেল জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে চলেছি। আগামীতে আমরা নৌকা মার্কাকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুত। 

প্রধান অতিথির বক্তব্যে অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক আরমান বলেন স্বাধীনতার পক্ষের শক্তির নাম আওয়ামিলীগ।  তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে দলের নিবেদিত প্রাণ হিসাবে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন দলীয় বৃহৎ স্বার্থে আমারা কেন্দ্রের সকল নির্দেশ মেনে কাজ করবো   ইনশাআল্লাহ এই প্রত্যয় ব্যাক্ত করেন।

রাজনীতি

আরও পড়ুন