• ঢাকা
  • শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ , রাত ১১:১৫
শিরোনাম
হোম / বিনোদন

ঘুমন্ত নবীন, উঠো

রিপোর্টার : সাহিত্যিক কলামিস্ট
ঘুমন্ত নবীন, উঠো

ঘুমন্ত নবীন, উঠো

মোঃ সেলিম হোসেন 


ওরে নবীন চির সবুজ কী হয়েছে তোর?

বন্ধ কেনো আঁখি রে তোর কেমনে হবে ভোর?

কার যাদুতে আচ্ছন্ন তুই মনে চেতন নাই,

কোন কালিমা তোর হৃদয়ে নিয়েছে রে ঠাঁই?


কোন আশাতে ওরে নবীন ছেড়ে দিলি বই,

ঘোর আঁধারে বই ফেলিয়া যেতে চাচ্ছিস কই? 

আঁধার রাতে চলতে গেলে আলো দেখায় পথ,

আলো ছাড়া চূর্ণ হবে তোরই জীবন রথ।


উচ্ছিষ্ট আর ফেলনা খেয়েই কেমনে তুষ্ট হস,

পঁচা-বাসি পেয়েও কেমনে তার প্রশংসা কস?

তোর খাবারটা খাচ্ছে যে কে নাই কেনো তোর হুঁশ? 

দেখস না ক্যান বাসি দাতায় করছে কত দোষ।


খুলরে আঁখি ভোরের পাখি শুনরে পেতে কান,

কে যেনো ওই ডাকছে তোরে গাইতে ভোরের গান।

তুই যদি না ধরিস নবীন ভোরের পাখির সুর,

আঁধার কেটে আর কখনো আসবে নারে ভোর।


ছিটাফোঁটার আচ্ছনতা শরীর ঝেড়ে ছার,

তোকেই তো এই সুপ্ত জাতি করতে হবে পার।

হাত তুলে দেখ সূর্য সেথায় হাসিমুখে করছে বাস,

তুই তাকালেই আঁধার কেটে পূর্ণ হবে জাতির আশ।

বিনোদন

আরও পড়ুন