অসহায় দের জন্য
মোঃ সেলিম হোসেন
স্মরণকালের শীত এসেছে
আমাদের এই দেশে,
মন ঝাকিয়ে বসেছে সে
দিগবিজয়ীর বেশে।
হিমেল ছোঁয়ায় সারাবেলা
শীতল বায়ু বহে,
শুভ্র চাদর ছড়িয়ে সে
হেসে কথা কহে।
তার হাসিতে হাড় কাঁপানো
শীত এসে যায় গায়ে,
রক্ত জমে খেই হারিয়ে
অবশ থাকে পায়ে।
দুঃখী জনের দুর্দশা তাই
বহুগুণে বেড়ে,
প্রাণটা দেহে রাখছে তারা
হাতে আগুন নেড়ে।
ভুগছে ওরা এইনা শীতে
গরম কাপড় বিনে,
হাত বাড়িতে দাও ন সবাই
দাওনা কাপড় কিনে।