স্টাফ রিপোর্টাস
বন্যা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম। ভৌগলিক অবস্থান, ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য, নদ-নদীসমূহের বিন্যাস, জলাভূমি ও জলাশয়সমূহ ভরাট, বন উজাড়, জলবায়ু পরিবর্তন ইত্যাদি কারণে প্রায় প্রতিবছরই বাংলাদেশের বিভিন্ন স্থানে ছোট, মাঝারি বা বড় ধরনের বন্যা হয়ে থাকে। তাই বন্যা পরিস্থিতি মোকাবেলায় আতংঙ্কিত না হয়ে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করা।
* বন্যার সময় বাড়িঘর ডুবে যাওয়ার আশঙ্কা থাকলে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন।
* বন্যার মৌসুমে বাড়িতে সর্বদা চিড়া, মুড়ি, গুড় ইত্যাদি শুকনো খাবার মজুদ রাখুন।
* বন্যার সময় পানি ব্যবহারোপযোগী করার জন্য ফিটকিরি/পানি বিশুদ্ধকরণ বড়ি সংগ্রহ করুন।
* বন্যার সময় বিভিন্ন রোগ দেখা দিতে পারে। তাই প্রয়োজনীয় ঔষধ হাতের কাছে রাখুন।
* বয়স্ক কিংবা ছোট বাচ্চাদের (যারা সাঁতার জানে না) প্রতি সবসময় খেয়াল রাখুন।