• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১২:৩৪
শিরোনাম
হোম / বিনোদন

কবিতার নাম- নিশান

রিপোর্টার : সাহিত্যিক কলামিস্ট
কবিতার নাম- নিশান

 কবি মোঃ সেলিম হোসেন 


চরমধুয়া আদর্শ বিদ্যানিকেতন

নকলা,শেরপুর 


পতপত করে উড়ছে নিশান 

অপরূপ রূপ আকাশ জুড়ে, 

গাইছে সবে মায়াময় গান

দরদ ভরা ব্যাকুল সুরে।

আমার সোনার বাংলা... আজি

শ্রদ্ধাভরে গেয়ে চলি,

মনের গভীর থেকে তাদের 

জীবন ত্যাগের কথা বলি।

যুগের পরে যুগ ছাড়িয়ে 

লড়াই করে চলছে তারা,

অবশেষে একাত্তরে 

লড়াই বাজি করলো সারা। 

তাদের মেধা, সমর কৌশল 

একাত্তরে প্রয়োগ করে, 

জীবন দিয়ে ডিসেম্বরে 

বিজয় আনে বাংলার ঘরে।

সম্মানিত সেসব ত্যাগীর

মুখগুলো ওই নিশান জুড়ে, 

হাসছে যেনো হাওয়ায় দোলে

স্বাধীনভাবে বাঁচার সুরে।

বিনোদন

আরও পড়ুন