সাহিত্যিক কলামিস্ট
আমি সাংবাদিক প্রসাদ দাস,গত ১ লা জানুয়ারি ২০২৪ গভীর রাতে বিছানায় শুয়ে ছিলাম, মনটা খুবি বিষন্ন থাকায় ঘুম আসছিল না, একাকিত্বতা এমন ভাবে, আমায় গ্রাস করছিলো যে, একসময় মনের অজান্তেই মনে হলো "শুধু তোমার জন্য" শিরোনামে একটি কবিতা হলে কেমন হয়?
সথে সথে আমাদের শ্রদ্ধেয় কবি মোঃ সেলিম হোসেন সাহেবকে ম্যাসেজ দিলাম - লিখলাম প্রিয় কবি আমায় একটি কবিতা লিখে দিন যার শিরোনাম হবে " শুধুই তোমার জন্য " কিছুক্ষণ পর ওপার থেকে উত্তর আসলো চেষ্টা করবো -
তখন রাত ২ টার মতো হবে।
আজ সকাল বেলা ঘুম থেকে উঠে ম্যাসেঞ্জারে দেখতে পেলাম- কবি আমার কাঙ্কিত কবিতাটি রচনা করে আমার ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিয়েছেন!
কবিটাটি মনোযোগ সহকারে পড়লাম। খুবি চমৎকার একটি কবিতা।
ধন্যবাদ - প্রিয় কবি, মোঃ সেলিম হোসেন ভাই !
কবিতাটি নিচে দেয়া হলো আশাকরি পাঠদের ভালো লাগবে।
শুধু তোমার জন্য
মোঃ সেলিম হোসেন
শুধু তোমার জন্য
আমি এসেছি এই ধরার বুকে।
একটু একটু করে বেড়ে উঠে পূর্ণ হয়েছি
শুধু তোমার জন্য।
আমার দু'টি চোখ
শুধু তোমায় দেখার জন্য।
চন্দ্রমল্লিকা, দোলনচাঁপা, হাসনাহেনা, গোলাপ
শ্রী হারিয়ে মলিন হয়ে যায় আমার চোখে
শুধুই তোমার জন্য।
আমার অস্তিত্ব, আমার চেতনা, কাজ-কর্ম,
চলাফেরা, সকল চিন্তা, সকল প্রচেষ্টা
শুধুই তোমার জন্য।
হৃদয়ের রক্তক্ষরণ, ধমনীর স্পন্দন
টিপটিপ চলে সতত
শুধু তোমার জন্য।
আমি জগতের সকল অসাধ্য সাধন করে
একমুঠো সুখ কিনে আনতে পারি
শুধু তোমার জন্য।
সপ্তাশ্চর্য পায়ে দলে বজ্রকণ্ঠে
পৃথিবী প্রকম্পিত করে
সৌন্দর্য্য মহিমা বর্নণা করতে পারি
শুধু তোমার জন্য।
আকাশের চাঁদ-তারা একাকার করে
অনায়াসে স্বপ্ন প্রাসাদ গড়তে পারি
শুধু তোমার জন্য।
জগতের সমস্ত সুর মুছে দিয়ে
আপন সুরে গাইতে পারি
শুধু তোমার জন্য।
দেহের শেষ রক্তবিন্দু বিলিয়ে দিয়ে
একটা ফুল আনতে পারি
তোমার মুখের হাসির জন্য।
জগতের সমস্ত দুঃখের বোঝা
মাথায় নিয়ে বলতে পারি
আমার প্রেম, সমস্ত ভালোবাসা
শুধুই তোমার জন্য।