জেলা প্রতিনিধি
গত টানা ভারিবর্ষণে অষ্টধারে রাস্তা, ফসল, মাছের ফিসারি সহ ব্যপক ক্ষতি।
প্রসাদ দাস : গত করেক দিনে টানা ভারিবর্ষণে বিশেষ করে গত ৫ অক্টোবর - সারাদেশের ন্যায় ময়মনসিংহ সদর উপজেলা অষ্টধার ইউনিয়নে রাস্তা- ঘাট, ফসলি ধানক্ষেত, মাছের ফিসারি সহ ব্যপক ক্ষতিসাধন হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখাযায় অষ্টধার ঝাপার কান্দা গুলজারের ঘাট হতে বাবুল মেম্বারের সদ্য নির্মিত কাঁচা রাস্তা, অষ্টধার ঝাপারকান্দা আশ্রয়ণ প্রকল্প হতে টাওয়ারের মোড় পর্যন্ত কাঁচা রাস্তা,অষ্টধার নামা কায়দা পাড়া হতে মহিষমারী ব্রহ্মপুত্র নদের পাড় পর্যন্ত সদ্য নির্মিত কাঁচা রাস্তা প্রায় বিলীন হয়ে গেছে।
এছাড়া অষ্টধার মধুমাারীর চর হতে দরি কুষ্টিয়া যাওয়ার নব্য নির্মিত কাঁচা রাস্তা, অষ্টধার শিশুসদন ( এতিমখানা) হতেট টাঙ্গাগাইল্যা পাড়া যাওয়ার কাঁচা রাস্তা, অষ্টধার রিদয়মূড় হতে ফাতরাপাড়া কাঁচা রাস্তা, সেনেরচর স্যাডো স্কুল হতে রেহাই তারাপুর যাওয়ার কাঁচা রাস্তা ভারি বর্ষণে ব্যপক ক্ষতি সাধন হয়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। এছাড়া বালিয়াপাড়া হায়দর আলীর বাড়ী হতে জুলহাস উদ্দিন( জুলু) মেম্বারের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা, অষ্টধার ইউনিয়নের কাউনিয়া সাইনবোর্ড হতে মহিষমারী ব্রিজ পর্যন্ত কাঁচা রাস্তা, পান্ডাপাড়া মোড় হতে মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তা, মুক্তাগাছা উপজেলার জয় বাংলা বাজার হতে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার মশিউর নগর পর্যন্ত এল জি ই ডির পাকা রাস্তা, অষ্টধার আমীন মোড় হতে মোল্লাঘাটা যাওয়ার এ জি ই ডির নির্মাধীন প্রায় ২ কিলোমিটার পাকা রাস্তা, অষ্টধার বাজার হতে ময়মনসিংহ শহরে যাওয়ার পাকা রাস্তর অষ্টধার হালিম মেম্বারের সামনে রেলগেইট রাজুর চাষ্টলের সামনে রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলের ব্যপক সমস্যা হচ্ছে।
অষ্টধার ইউনিয়নের নিমতলা বাজার থেকে মুক্তাগাছা জি সি রোড়ের বিভিন্ন স্থানে রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলের সমস্যা দেখা দিয়েছে।
নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে খামারের বাজার কালী মন্দিরযাওয়ার রাস্তা, অষ্টধার সেনেরচর মহিষমারী ঝাপাড় কান্দা - ব্রহ্মপুত্র নদের দু'পাশের কাঁচা রাস্তাগুলো প্রায় বিলীন হয়েগেছে।
অষ্টধার কুঠুরাকান্দা সাইফুদ্দিন এর বাড়ি হতে তালেব মেম্বারের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা, কুঠুরাকান্দা খোরশেদ এর বাড়ী হতে লিটন মুন্সির বাড়ি পর্যন্ত ইটের সলিং এর ব্যপক খতি সাধন হয়েছে, অষ্টধার সেনপাড়া হতে সেনপাড়া কবরস্থান পর্যন্ত ইটের সলিং এবং ইউনিয়নের চিতাই বিল ও মাওরা বিলে বৃষ্টির পানিতে শত-শত একর ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়া শত- শত মাছের ফিসারি ও পুকুড় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
এ বিষয়ে ১ নং অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমানের কাছে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানানা গত কয়েক দিনের বৃষ্টি বিশেষ করে গত ৫ অক্টোবরের ভারি বর্ষণে ইউনিয়নে ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে। তিনি আরো জানান সব মিলিয়ে প্রায় ২ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়াতে পারে।