উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার আয়োজনে বিএনপি ও তার দোসরদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩০ জুলাই ২০২৩ রবিবার বিকেলে ফুলবাড়ীয়া উপজেলা সদরে এই কর্মসূচী পালিত হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফু্লাবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি জননেতা অ্যাড. ইমদাদুল হোক সেলিম ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রাজ্জাক মহোদয়, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া ভাই, সহ-সভাপতি ময়েজ তরফদার ভাই, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন ভাই, সাংগঠনিক সম্পাদক সামছুল আলম আকন্দ বাবলু ভাইসহ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
বিভিন্ন ইউনিয়ন হতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের হাজার-হাজার উৎসুক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এতে।